Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Annapurna Yojana

মোদির জন্মদিনে বড় উপহার, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপ্তি নিয়ে জল্পনা তুঙ্গে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৭:১৩

options
link
মোদির জন্মদিনে বড় উপহার, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর zoom
প্রতিদিন গ্রাফিক্স
Advertisement

অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপ্তি নিয়ে জল্পনা তুঙ্গে। চলতি মাসে ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনেই ৩ হাজার টাকা ‘যোগ্য’ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এবার ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তা আগের মাসের তুলনায় বেশি বলেই জানান তিনি।

জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা পেয়েছেন টাকা। আগস্টেও বেড়েছে উপভোক্তার সংখ্যা। সেপ্টেম্বর প্রায় ১০ লক্ষ বেড়েছে উপভোক্তার সংখ্যা। এবার ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যেই জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা পেয়েছেন টাকা। আগস্টেও বেড়েছে উপভোক্তার সংখ্যা। সেপ্টেম্বর প্রায় ১০ লক্ষ বেড়েছে উপভোক্তার সংখ্যা। এবার ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে শর্ত রয়েছে একইরকম। সেগুলি হল – মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি হলে সেই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। পারিবারিক আয় হতে হবে সর্বাধিক ১২ লক্ষ টাকা। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনা। তবে যাঁরা দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষান যোজনার অধীনে রয়েছে তাঁরা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে ৩টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে। জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.