১৩ বছর পর মিলল বিচার। ২০১৩ সালে ছত্তিশগড়ের সুকমার ঝিরাম ঘাঁটির ভয়াবহ মাওবাদী হামলায় ১০ জনের মৃত্যুদণ্ড দিল এনআইএর বিশেষ আদালত। ২০১৩ সালের ২৫ মে-র সেই মাও হামলায় ২৯ জনের মৃত্যু হয়। কার্যত ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের গোটা শীর্ষ নেতৃত্বকেই খতম করে দেয় মাওবাদীরা। ১৩ বছর পর ১০ মাও নেতার মৃত্যুদণ্ড হল।
২০১৩ সালের ২৫ মে। ওই দিন বস্তার জেলার দরভা থানার অন্তর্গত ঝিরাম উপত্যকার একটি জাতীয় সড়কের উপর রীতিমতো গণসংহার চালায় মাওবাদীরা। কংগ্রেস নেতাদের কনভয়ে অতর্কিতে হামলা। একের পর এক নেতাকে গাড়ি থেকে বের করে প্রকাশ্যে গুলি চালানো হয়। ওই ঘটনায় মোট ২৯ জনের মৃত্যু হয়। কার্যত নিঃশেষ হয়ে যায় গোটা ছত্তিশগড় কংগ্রেস নেতৃত্ব। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল, তাঁর ছেলে দীনেশ, বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা, বিধায়ক উদয় মুদলিয়ার। দলের কয়েকজন সাধারণ কর্মী এবং নিরাপত্তাকর্মীও নিহত হয়েছিলেন।
আরও পড়ুন:
বুধবার জগদলপুরের এনআইএ বিশেষ আদালতের বিচারক অভয় সিং রাজপুত ২ মহিলা-সহ ১০ অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল। সাজাপ্রাপ্ত ১০ মাও নেতানেত্রীম হলেন প্রমিলা মোডিয়াম, চইতু লেকাম ওরফে মুন্না, সুমিত্রা পুনেম মোডিয়াম, মুক্কা মান্ডভি, কোসা কাওয়াসি, আয়তা মারকাম, মাদকাম দেবা, জোগা মাদকাম, বানজামি সানা ওরফে চামরু এবং মহাদেব নাগ। ১০ জনকেই নৃশংসতার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
যদিও ওই রায়ে সন্তুষ্ট নয় ছত্তিশগড়ের বর্তমান কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও বলছেন, “আদালতের এই রায়ের পরও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিরোধী দলের একেবারে শীর্ষ নেতারা একটি জাতীয় সড়ক দিয়ে যাবে, সেটা জানার পরও সরকার কেন নিরাপত্তা নিশ্চিত করল না, সে প্রশ্নের জবাব মেলেনি।” আসলে সেসময় ছত্তিশগড়ে ক্ষমতায় ছিল বিজেপি। কংগ্রেস নেতাদের বক্তব্য ছিল বিজেপির প্রত্যক্ষ মদত ছাড়া ওই হামলা সম্ভব হত না। অথচ ওই হামলায় বিজেপি নেতারা পার পেয়ে গেলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কমিউনিস্টরা ঠাকুর মানে’, স্বস্তিকার গণেশভক্তিতে ধেয়ে এল কটাক্ষ, মোক্ষম দিলেন নায়িকাও
-
এআই ছাড়া দিন চলে না? সাবধান, এই ৫ তথ্য ভুলেও জানাবেন না কৃত্রিম চ্যাটবটকে
-
শেষ মুহূর্তে সূচি বদল, পিছিয়ে গেল মোহনবাগান-মহামেডান মিনি ডার্বি, একই সময় শুরু তিন ম্যাচ
-
তৃণমূল নেতাকে কেন ডিম? যুবককে ফেলে বেধড়ক মার! রণক্ষেত্র রায়গঞ্জ আদালত চত্বর
-
এবার আরও দামি সুখটান! দাম বাড়ল একগুচ্ছ সিগারেটের, তালিকায় কোন কোন ব্র্যান্ড