Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Patanjali

পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব

Brij Bhushan: বিতর্কের সূত্রপাত ২০২২ সালে। প্রকাশ্য জনসভায় পতঞ্জলির ঘি-কে 'ভেজাল ঘি' বলে দাবি করেন ব্রিজভূষণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:২৩

options
link
পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব zoom
প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং ও বাবা রামদেব।
Advertisement

ঠোকাঠুকি অনেকদিন ধরেই চলছিল। পতঞ্জলির পণ্যকে ‘নকল’ বলার অভিযোগে এবার প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন বাবা রামদেব। মধ্যপ্রদেশ হাই কোর্টে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০ কোটির টাকার এই মানহানি মামলা দায়ের করেছে পতঞ্জলি ফুডস লিমিটেড।

এই বিতর্কের সূত্রপাত ২০২২ সালে। প্রকাশ্য জনসভায় পতঞ্জলির (Patanjali) ঘি-কে ‘ভেজাল ঘি’ বলে দাবি করেন তিনি। পরামর্শ দেন পতঞ্জলির ঘি না খেয়ে বাড়িতে গরু মহিষ পালন করুন। সেই দুধ থেকে ঘি বানিয়ে খান। শুধু তাই নয় পতঞ্জলি ব্র্যান্ডের নাম দিয়েও আপত্তি জানান ব্রিজভূষণ (Brij Bhushan)। এই ঘটনার পর থেকে দুই পক্ষের টানাপোড়েন চলছিল। বিষয়টি নিয়ে সরব হন পতঞ্জলির অন্যতম প্রধান বাবা রামদেব। ব্রিজভূষণকে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। যদিও পালটা নিজের বক্তব্যে অনড় থাকেন বিজেপির প্রাক্তন সাংসদ। গত আগস্ট মাসে ফের একবার ব্রিজভূষণ পতঞ্জলির ঘি নিয়ে প্রশ্ন তোলায়, এবার তাঁর বিরুদ্ধে সরব হল পতঞ্জলি সংস্থা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মধ্যপ্রদেশ হাই কোর্টে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০ কোটির টাকার এই মানহানি মামলা দায়ের করেছে পতঞ্জলি ফুডস লিমিটেড।

জানা যাচ্ছে, হাই কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছিল পতঞ্জলি। গত মঙ্গলবার হাই কোর্টে এই মামলার শুনানি হয়। যেখানে ব্রিজভূষণের আইনজীবী আদলতে নিজের জবাব পেশ করার জন্য সময় চেয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, এর আগে এই মামলার শুনানি হয়েছিল জেলা দায়রা আদালতে। তবে সেখানে শুনানির সময় মামলার ইলেকট্রনিক প্রমাণ নিয়ে বিবাদ তৈরি হয়। যার জেরে প্রমাণ পেশ সংক্রান্ত বিষয়টি পৌঁছয় হাই কোর্টে। সেখানেই আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, পতঞ্জলির ঘি নিয়ে বিতর্ক অবশ্য প্রথমবার নয়। ২০২০ সালে পিথোড়গড়ে পতঞ্জলি সংস্থার অফিসে হানা দিয়েছিল খাদ্য সুরক্ষা দপ্তর। সেখানে ঘি-এর নমুনা সগ্রহ করেন আধিকারিকরা। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি পতঞ্জলির ঘি। দ্বিতীয় পরীক্ষাতেও দেখা যায় ঘি এর মান অত্যন্ত খারাপ। ঘটনার পর পতঞ্জলির ঘি নিয়ে আদালতে মামলা দায়ের হয়। আদালত এই সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.