আইপিএস সংযুক্তা পরাশর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বিশেষ জঙ্গল-যোদ্ধা কমান্ডো ইউনিট ‘কোবরা’র প্রথম মহিলা ইন্সপেক্টর জেনারেল অসমের ‘আয়রন লেডি’। উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহ-দমন অভিযানের জন্য ‘আয়রন লেডি অফ আসাম’ হিসেবে পরিচিত প্রবীণ আইপিএস অফিসার সংযুক্তা পরাশর সিআরপিএফের ‘কোবরা’ ইউনিটের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। জঙ্গল-যুদ্ধে বিশেষ পারদর্শী এই বাহিনীর নেতৃত্বে প্রথম মহিলা আধিকারিক হলেন অসমের ‘লেডি সিংহম’।
মণিপুরে কোবরা বাহিনীর দুটি ব্যাটালিয়ন মোতায়েন করার কয়েক মাস পরেই পরাশর এই বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে তলা দীর্ঘ সংঘাতে ৩০৬ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৪৯ জন নিখোঁজ হয়েছেন। মণিপুরের পুলিশি অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বিদ্রোহী ও উগ্রপন্থীদের ধরতে কোবরা কমান্ডোরা নিয়মিত অভিযান চলেছে। মাওবাদীদের জঙ্গল-যুদ্ধের কৌশল প্রয়োগের লক্ষ্যে ২০০৮ সালে গঠিত কোবরা বাহিনী নকশাল দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবার সেই ইউনিটের নেতৃত্ব দেবেন অসমের ‘আয়রন লেডি’।
গত মে মাসে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের জন্য ১১তম ‘কোবরা’ ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিল সিআরপিএফ। আগস্ট মাস থেকে সিআরপিএফে ডেপুটেশনে থাকা পরাশর, কোবরা-র আইজি হিসেবে ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার দানিশ রানার স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার পরাশরকে কোবরা-র আইজি হিসেবে নিযুক্ত করা হয়। পরাশর উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহ-বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন, দুর্দমনীয় এই অফিসার অসমে ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত। তিনি আসাম পুলিশের সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ছিলেন। কেন্দ্রীয় সন্ত্রাসবাদ-বিরোধী আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থা এনআইএ-র অংশ হিসেবেও কাজ করেছেন।
সর্বশেষ খবর
-
সীমান্তপাচার থেকে সন্ত্রাসী কার্যকলাপ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা কেন্দ্রের
-
রুশ তেল কেনার ‘শাস্তি’, ভারতের উপর ১০০ শতাংশ শুল্কবাণের পথে আমেরিকা! বৃহস্পতিতেই চূড়ান্ত
-
দু’বছর আগে হেরেছিলেন ১০ লক্ষ ভোটে! অসমে ফের ভোট ময়দানে সেই ‘আতর সম্রাট’
-
ধর্মতলায় মমতার বাংলাদেশ মন্তব্যে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টের
-
আবাসের টাকায় বানিয়ে ফেলেছেন বাড়ি! হঠাৎ এল ফেরতের নোটিস, বিপাকে বীরভুমের আলেনুর