Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Mamata Banerjee

ধর্মতলায় মমতার বাংলাদেশ মন্তব্যে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টের

বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই মামলাটি খারিজ করে দেয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৫:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৫:১৩

options
link
ধর্মতলায় মমতার বাংলাদেশ মন্তব্যে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টের zoom
ফাইল ছবি।
Advertisement

ধর্মতলার ধরনা মঞ্চ থেকে নাম না করে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলায় এবার রাজ্যে রিপোর্টের ভিত্তিতে মমতার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাই কোর্ট। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই মামলাটি খারিজ করে দেয়।

এই মামলায় ১ সেপ্টেম্বর রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করে আদালত। বুধবার সেই রিপোর্ট আদালতে জমা দেয় রাজ্য। রিপোর্টে জানানো হয়, মমতার মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। এরপরেই আদালত মমতার বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে পালাবদলের পর গত ২ জুন ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পড়শি দেশের সেই ঘটনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছিলেন তিনি। সেই মন্তব্যের জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করা হয়েছিল। এই নিয়ে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের করেন অভ্রতনু সরকান নামের এক ব্যক্তি। এই মামলা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আদালত। এটি কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে সেই প্রশ্ন তোলা তুলেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। জনস্বার্থ মামলাকে একটি ‘টুল’ হিসেবে ব্যবহার করায় ভর্ৎসনা করেছিলেন তিনি। বুধবার রাজ্যের তরফে রিপোর্ট পেয়ে কলকাতা হাই কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ মমতার বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.