গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দুরন্ত ছুটছে ইস্টবেঙ্গল। এসিএল-টু প্রিলিমিনারি রাউন্ডে আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে উঠে এসেছে। এই পর্বের প্রথম ম্যাচে বুধবার অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্ডানের আল হুসেন। ম্যাচে প্রতিপক্ষের থেকেও ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের চিন্তা একঝাঁক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট। দলের সঙ্গে যেতে পারেননি বরিস সিং, ক্রিস ইকোনমেডিসের মতো ফুটবলার। তার থেকেও বড় চিন্তা বিদেশি স্ট্রাইকার ছাড়াই হাবাসকে নামতে হচ্ছে এই ম্যাচে।
দলের সঙ্গে যাওয়া মাঝমাঠের নেতৃত্ব দেওয়া মহম্মদ রশিদ পুরোপুরি সুস্থ নন। কলকাতা ছেড়ে আম্মান উড়ে যাওয়ার আগে তিন দিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। আপাতত কোমরের চোট সারিয়ে তাঁকে বুধবার নামাতে চাইছেন হাবাস। দলের সঙ্গে জর্ডনে এসে অনুশীলনও করেছেন রশিদ। পুরো ম্যাচ না হলেও যতটা সম্ভব বেশি সময় তাঁকে খেলানোর চেষ্টা করছে ইস্টবেঙ্গল। কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনেও এসেছিলেন রশিদ। তিনি বলে গেলেন, ম্যাচটা মোটেই সহজ হবে না।
আরও পড়ুন:
তাঁর বক্তব্য, “আল হুসেন দীর্ঘদিন ধরে এই পর্বে খেলছে। তবে আমাদেরও ভালো পারফরম্যান্স করার ক্ষমতা আছে। ফুটবলটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের খেলা। যোগ্য দল হিসাবেই আমরা এই পর্বে উঠে এসেছি। আমাদের আরও এগিয়ে যেতে হবে। দেখিয়ে দিতে হবে ইস্টবেঙ্গল সর্বোচ্চ পর্যায়েও ভালো পারফর্ম করতে পারে।” জর্ডনে পা রাখার পরই ইস্টবেঙ্গল দলের সঙ্গে দেখা করতে এসেছিলেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার হিজাজি মাহের। তিনি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছেন প্রভসুখন গিলদের সঙ্গে। স্থানীয় দলটির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গিয়েছেন হিজাজি। যা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে হাবাসদের জন্য।
এসিএল টু-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচের তিনদিন আগে জর্ডনের দলটির হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন আহমেদ হায়েল। যা ইস্টবেঙ্গল দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এদিন সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ হাবাস বলেন, “এসিএল টু এর গ্রুপ পর্বে অংশ নিতে পেরে আমরা উচ্ছ্বসিত। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার এটি একটি দারুণ সুযোগ। ফুটবলারদের মধ্যে লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতে চাই। গত দুই মাস ধরে যে জয়ের ধারা গড়ে তুলেছি তা বজায় রাখতে চাই। আল হুসেইনের বিরুদ্ধে একই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে বদ্ধপরিকর আমরা।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আলাস্কার বরফজলে মৃত ভাইদের দেহ আকড়ে! ৬২ ঘণ্টা পর মাঝসমুদ্র থেকে দৈবাৎ উদ্ধার কিশোর
-
‘দেশজুড়ে শুভেন্দুর কাজের চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ সিং
-
স্টেডিয়ামের ১২ কিমি দূরে সেনাঘাঁটি! লাগাতার হামলা ইরানের, ইস্টবেঙ্গল ম্যাচের আগে ‘অগ্নিগর্ভ’ জর্ডন
-
এ কেমন ‘চোর’, চুরি করতে গিয়ে ৭ দিন ফাঁকা বাড়িতেই ‘সংসার’ যুবকের! থ পুলিশও
-
মোদির জন্মদিনে বড় উপহার, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর