Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Kerala

এ কেমন ‘চোর’, চুরি করতে গিয়ে ৭ দিন ফাঁকা বাড়িতেই ‘সংসার’ যুবকের! থ পুলিশও

বাড়িটিতে কেউ আছেন এই বিষয়টি বোঝার পর মালিককে খবর দেন প্রতিবেশীরা। তারপরই মালিকের ছেলে তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন, সামনে ও পিছনের দরজা ভাঙা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:৪৬

options
link
এ কেমন ‘চোর’, চুরি করতে গিয়ে ৭ দিন ফাঁকা বাড়িতেই ‘সংসার’ যুবকের! থ পুলিশও zoom
এআই ছবি।
Advertisement

ফাঁকা বাড়ি পেয়ে চুরি করতে ঢুকেছিল চোর! ঘরে ঢুকে বাড়িটির অন্দরসজ্জা পছন্দ হয়ে যায় তার। ব্যস! সেখানেই ঘর পাতে ওই যুবক। সেখানেই থাকছিল, ঘুমাচ্ছিল। এমনকী ‘রাতের কাজ’ করছিল ওই বাড়ি থেকে। সাত দিন পর তা বুঝতে পেরে বাড়ির মালিককে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে ছুটে আসেন মালিকের ছেলে। খাটের তলা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরের। মানাথালা ব্লক অফিসের কাছে একটি ফাঁকা বাড়িতে চুরি করতে ঢোকেন অসমের ডিব্রুগড় জেলার নাহারকাটিয়ার বাসিন্দা রাধেশ্যাম গড়। সে পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। ওই বাড়িটি এক আইনজীবীর। মালিক রিপল হামসা ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বাড়িটিতে থাকছিলেন না। সাত দিন আগে চুরি করতে গিয়ে বাড়িটির ‘প্রেমে’ পড়ে যায় যুবক। সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাড়িটিতে কেউ থাকছেন, এই বিষয়টি বোঝার পরই মালিককে খবর দেন প্রতিবেশীরা। তারপরই রিপল হামসার ছেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে দেখেন, সামনে ও পিছনের দরজা ভাঙা। ঘরের ভিতরে আলমারি খোলা। জিনিসপত্র তছনছ করা হয়েছে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

থানার আধিকারিক, পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশীরা মিলে বাড়িতে তল্লাশি শুরু হয়। তারপরই দ্বিতীয় তলার একটি ঘরের খাটের নিচ থেকে অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোনও মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় অবাক পরিবারের সদস্য থেকে পুলিশ আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.