Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026

পরনে লাল বেনারসি, ছেলেমেয়ে নিয়ে মুর্শিদাবাদ থেকে জাপানে পাড়ি উমার

একচালার প্রতিমার ডাকের সাজ। দেবী দুর্গার পরণে লাল রঙের বেনারসি। লক্ষ্মী-সরস্বতীর পরণে কমলা ও নীল রঙের শাড়ি।

কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৮:১০

link
কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৮:১০

options
link
পরনে লাল বেনারসি, ছেলেমেয়ে নিয়ে মুর্শিদাবাদ থেকে জাপানে পাড়ি উমার zoom
এই প্রতিমাই মুর্শিদাবাদ থেকে জাপানে পাড়ি দিল। নিজস্ব চিত্র
Advertisement

একচালার প্রতিমার ডাকের সাজ। দেবী দুর্গার পরণে লাল রঙের বেনারসি। লক্ষ্মী-সরস্বতীর পরণে কমলা ও নীল রঙের শাড়ি। ছেলেমেয়ে-সহ দেবী দুর্গা এবার মুর্শিদাবাদ থেকে সুদূর জাপানের পথে। সূর্যোদয়ের দেশে এবার উমার পুজো (Durga Puja 2026) হবে আশ্বিনের শারদপ্রাতে। ওই প্রতিমার উচ্চতায় মাত্র আড়াই ফুট। ইতিমধ্যে ফাইবারের ওই প্রতিমা কার্গো বিমানে চড়ে জাপানের উদ্দেশ্যে রওনাও হয়েছে। মুর্শিদাবাদের শিল্পী মৃন্ময় দাস ওই প্রতিমা বানিয়েছেন।

বহরমপুরের ভাগীরথীর পশ্চিম পাড় লাগোয়া রাধারঘাট-১ পঞ্চায়েত এলাকায় বাসিন্দা শিল্পী মৃন্ময় দাস। মাটির প্রতিমা গড়ার প্রথাগত কোনও প্রশিক্ষণ নেই তাঁর। বংশ পরম্পরায় কেউ এই পেশায় ছিলেনও না। স্রেফ ভালো লাগা ও মূর্তি তৈরির টান থেকে একসময় মাটি মাখার কাজ শুরু করেন। ধীরে ধীরে মূর্তি তৈরিও শুরু হয়। গত ১০-১২ বছর ধরে পেশাদার মূর্তি শিল্পী হিসেবে তিনি কাজ করছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতি বছরই পুজো উপলক্ষ্যে একাধিক মূর্তি বানান তিনি। শিল্পী মৃন্ময় দাস জানিয়েছেন, মূর্তি তৈরির পর ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হত। সেখান থেকেই একাধিক অর্ডার আসা শুরু হতে থাকে। বিভিন্ন পুজো উপলক্ষ্যে তিনি লক্ষ্মী, সরস্বতী, নারায়ণের মূর্তিও গড়েছেন। শিল্পী জানিয়েছেন, ২০২৪ ও ২৫ সালে আমেরিকা থেকে দুর্গাপ্রতিমা তৈরির বরাত এসেছিল। সেই মতো প্রতিমা আমেরিকায় পাঠিয়েওছেন তিনি। শিল্পের কদরও পেয়েছে সেখানে।

Durga Puja 2026: Durga idol sent from Murshidabad to Japan
নিজের সৃষ্টিকে নিয়ে স্রষ্টা মৃন্ময় দাস। নিজস্ব চিত্র

এবার জাপানের প্রবাসী বাঙালি সর্বাণী মিত্র মৃন্ময়ের কাছে দুর্গা প্রতিমা তৈরির অনুরোধ করেছিলেন। ধীরে ধীরে সেই কথাবার্তা পাকাও হয়। চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে এই প্রতিমা তৈরির বরাত পেয়েছিলেন মৃন্ময়। তারপরেই তিনি কাজে দেন। মৃন্ময় বলেন, “ছেলেবেলা থেকেই আঁকায় ঝোঁক ছিল। আঁকা শিখতাম। সেখান থেকে মাটির প্রতিমা গড়ার ভাবনা মাথায় এসেছিল। প্রথমে শখে প্রতিমা গড়তাম। এখন পেশাদার হয়ে উঠেছি।”

প্রথমে মাটির মডেল তৈরি হয়। তারপর প্লাস্টারের ছাঁচ বানিয়ে সেটির মধ্যে ফাইবার দিয়ে প্রতিমা তৈরি হয়েছে। একচালার এই মূর্তি চওড়ায় ২ ফুট, উচ্চতায় আড়াই ফুট। দেবী দুর্গা, অসুর ও সিংহ একচালায় রয়েছে। এছাড়াও লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক পৃথকভাবে বানানো হয়েছে। পরে একসঙ্গে সেগুলি জুড়ে একচালা করা হবে। মূর্তির প্রতিটি অলঙ্কার হাতে তৈরি হয়েছে বলে খবর। জাপানেও এবার তাঁর কাজ কদর পাবে, এমনই মনে করছেন শিল্পী মৃন্নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.