ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ! ফের একবার একাধিক ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়াল (Cigarette Price Hike) আইটিসি। ইতিমধ্যে নতুন দামের প্রিন্টের সিগারেটও বাজারেও আসতে চলেছে। যে সমস্ত সিগারেটের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে ‘ক্লাস্টিক কানেক্ট’ এবং ‘গোল্ড ফ্লেক স্টার’। আইটিসির এই দুটি ব্র্যান্ডের সিগারেটেই এমআরপি বৃদ্ধি পেয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০টি সিগারেটের প্যাকেটের ‘ক্লাস্টিক কানেক্টে’র দাম হচ্ছে ৪২৮ টাকা। যা আগে ছিল ৩৯০ টাকা। একধাক্কায় প্রায় ৩৮ টাকা দাম বেড়েছে এই সিগারেটের। এছাড়াও ১০ টি সিগারেটে ‘গোল্ড ফ্লেক স্টার’ প্যাকেটের দাম ছিল মাত্র ৭৯ টাকা। তা বেড়ে হচ্ছে ৮৯ টাকা। দুই ব্র্যান্ডের এই দুই সিগারেটের মূল্যবৃদ্ধি রীতিমতো ধূমপায়ীদের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
‘ক্লাসিক কানেক্টে’র দাম ফেব্রুয়ারি মাসে ছিল ৩০০ টাকা। গত কয়েকমাসে ধাপে ধাপে বেড়েছে এই সিগারেটের দাম। ৩০০ টাকা থেকে দাম বেড়ে হয় প্রথমে ৩৬০ টাকা, এরপর হয় ৩৯০ টাকা।
আরও পড়ুন:
চলতি বছর সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যে বেশ কিছু করের পরিবর্তন হয়েছে। তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি এবং অতিরিক্ত আবগারি শুল্ক কামানো কার্যকর হয়। অতিরিক্ত করের আর্থিক চাপ সামাল দিতেই সংস্থার তরফে একাধিক সিগারেট ব্র্যান্ডের দাম বৃদ্ধি করে সংস্থা। শুধু আইটিসি নয়, একাধিক সিগারেট প্রস্তুতকারী সংস্থা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞদের মতে, এহেন মূল্যবৃদ্ধি কর কাঠামোর সঙ্গে যাতে সামঞ্জস্য রাখা সম্ভব হয় সেজন্যেই ছিল। এরমধ্যেই ফের একবার সিগারেটের দাম বাড়াল আইটিসি।
বলে রাখা প্রয়োজন, ‘ক্লাসিক কানেক্টে’র দাম ফেব্রুয়ারি মাসে ছিল ৩০০ টাকা। গত কয়েকমাসে ধাপে ধাপে বেড়েছে এই সিগারেটের দাম। ৩০০ টাকা থেকে দাম বেড়ে হয় প্রথমে ৩৬০ টাকা, এরপর হয় ৩৯০ টাকা। সেই সময়েও ‘গোল্ড ফ্লেক স্টার’ প্যাকেটের সিগারেটের দাম ৫৯ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করেছিল আইটিসি। শুধু তাই নয়, ধাপে ধাপে সংস্থার অন্যান্য ব্র্যান্ডের সিগারেটগুলিরই দাম বৃদ্ধি হয়েছিল।
সর্বশেষ খবর
-
এবার সেন্সর বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কমিটিতে প্রিয়দর্শন, পঙ্কজ ত্রিপাঠী-সহ আর কারা?
-
একদিনও কর্মস্থলে যাননি! তবু মাসে ৭০ হাজার বেতন পান কর্নাটকের কংগ্রেস বিধায়কের ভাইঝি
-
বাংলাদেশে জোড়া ‘ব্যাটিং’ হাম-ডেঙ্গুর, ৬ মাসে হাম কাড়ল ১,০৪৪ প্রাণ! শুধু সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত ৬০
-
সালকিয়া ফ্রেন্ডস থেকে মনোনয়ন জমা সৌরাশিসের, প্রথমবার উপস্থিত থাকছেন বার্ষিক সভায়
-
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির! আশঙ্কাজনক ছেলে, চাঞ্চল্য ডায়মন্ড হারবারে