ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁদের ১৬ বছরের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার পুরনো কেল্লার কাছে মুক্তাঙ্গন সংলগ্ন এলাকায়। ঘটনায় শোকের ছায়া পরিবারে।
ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এসমাতারা বিবির। আশঙ্কাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা মুর্শেদ শেখও। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে মশিকুর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম মুর্শেদ শেখ (৪২) ও এসমাতারা বিবি (৩৯)। আহত কিশোরের নাম মশিকুর শেখ। তাঁরা মন্দিরবাজারের গাববেড়িয়ার বাসিন্দা। বুধবার সকালে স্ত্রী এসমাতারা ও ছেলে মশিকুরকে নিয়ে ডায়মন্ড হারবারের দিক থেকে যাচ্ছিলেন মন্দিরবাজারে। সেই সময় ডায়মন্ড হারবারে মুক্তাঙ্গন সংলগ্ন এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর মোটরবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় রামগঙ্গাগামী একটি সরকারি বাসের।
ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এসমাতারা বিবির। আশঙ্কাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা মুর্শেদ শেখও। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে মশিকুর। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। অন্যদিকে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
সর্বশেষ খবর
-
জোট প্রস্তাবে সাড়া দেননি অখিলেশ, এবার মায়াবতীর দ্বারস্থ ওয়েইসি! স্বস্তিতে বিজেপি
-
আজ কুছ তুফানি করতে হ্যায়! মেলায় ঘুরতে গিয়ে নাগরদোলাতেই উদ্দাম যৌনতা ইঞ্জিনিয়ারের, ভাইরাল ভিডিও
-
৫ মাসের শিশুকন্যাকে ‘ভুল’ ভ্যাকসিন, প্রতিবাদ করে জুটল দুর্ব্যবহার! চাঞ্চল্য বনগাঁ হাসপাতালে
-
রাতে আলো জ্বালিয়ে ঘুম! জানেন, হার্টের জন্য কতটা বিপজ্জনক এই অভ্যাস?
-
৩০০রও বেশি ছবি, দাদাসাহেব ফালকে পাচ্ছেন কন্নড় কিংবদন্তি, শুভেচ্ছা মোদির