Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Karnataka

একদিনও কর্মস্থলে যাননি! তবু মাসে ৭০ হাজার বেতন পান কর্নাটকের কংগ্রেস বিধায়কের ভাইঝি

বাগালকোটেই নাম্মা ক্লিনিকের চিকিৎসক মেডিক্যাল অফিসার পদে রয়েছেন ডাঃ অঙ্কিতা ইয়ারাগাল। কর্তব্যে অবহেলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্য কাজে যুক্ত থাকার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৯:১৪

options
link
একদিনও কর্মস্থলে যাননি! তবু মাসে ৭০ হাজার বেতন পান কর্নাটকের কংগ্রেস বিধায়কের ভাইঝি zoom
কংগ্রেস বিধায়কের ভাইজি ডাঃ অঙ্কিতা ইয়ারাগাল। ছবি: সংগৃহীতা।
Advertisement

একদিনও কর্মস্থলে যাননি। তবু, প্রতি মাসে ৭০ হাজার টাকা বেতন নিচ্ছেন! এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠল কর্নাটকের বাগালকোটের বিধায়ক উমেশ মেতির ভাইঝি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ অঙ্কিতা ইয়ারাগালের বিরুদ্ধে। অঙ্কিতার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে স্নাতকোত্তর চিকিৎসা বিষয়ক কোর্স করেছেন তিনি। প্রশ্ন উঠছে, বিধায়কের আত্মীয় বলেই কি নূন্যতম যোগ্যতায় মোটা মাইনে মিলছিল? তাও আবার কাজ না করেই!

বাগালকোটেই নাম্মা ক্লিনিকের মেডিক্যাল অফিসার পদে রয়েছেন ডাঃ অঙ্কিতা ইয়ারাগাল। কর্তব্যে অবহেলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্য কাজে যুক্ত থাকার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি জেলা পঞ্চায়েতের সিইও গজানন বালে বিধায়কের ভাইঝিকে সমন পাঠিয়ে জবাবদিহি করতে বলেন। যদিও নির্দিষ্ট দিনে জেলা পঞ্চায়েত দপ্তরে উপস্থিত হননি অঙ্কিতা। এরপর নতুন করে তাঁর নামে নোটিস পাঠানো হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর, সকাল দশটায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁকে দেখা করতে বলা হয়েছে অঙ্কিতাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারি নোটিস থেকে জানা গিয়েছে, গত ৩ মার্চ থেকে ওয়ামবে কলোনির নাম্মা ক্লিনিকে অনুপস্থিত অঙ্কিতা। গত সাত মাস চিকিৎসক মেডিক্যাল অফিসারকে ছাড়াই কোনওমতে স্বাস্থ্যকেন্দ্রটি চলছে। কর্তৃপক্ষের অভিযোগ, তিনি সরকারি সহায়তায় চলা ‘নাম্মা ক্লিনিক’-এর মেডিক্যাল অফিসার হিসেবে বেতন নেওয়ার পাশাপাশি একটি বেসরকারি কলেজে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর্ণাটক সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য নিয়ম লঙ্ঘনের ঘটনা হিসেবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা বিবেচনা করা হচ্ছে। ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্ধারিত পেশাগত আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে। অঙ্কিতাকে পাঠানো নোটিসে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে অঙ্কিতা ইয়ারগালকে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.