Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Bangladesh

জোড়া ব্যধিতে ‘মহামারি’ বাংলাদেশে! ৬ মাসে হাম কাড়ল ১,০৪৪ প্রাণ, সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত ৬০

সেপ্টেম্বর মাসে দেশে ডেঙ্গুতে ৬০ জন মারা গিয়েছেন, গত আগস্টে মৃত্যু হয়েছে ৪৩ জনের।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৯:৪৭

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৯:৪৭

options
link
জোড়া ব্যধিতে ‘মহামারি’ বাংলাদেশে! ৬ মাসে হাম কাড়ল ১,০৪৪ প্রাণ, সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত ৬০ zoom
প্রতীকী ছবি।
Advertisement

গত ছয় মাস ধরে বাংলাদেশে জোড়া ব্যাটিং চালিয়ে যাচ্ছে মারণঘাতী হাম ও ডেঙ্গু। মুহাম্মদ ইউনূসের ১৭ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে উপেক্ষিত ছিল হামের টিকা আমদানি। অভিযোগ, তাঁর সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আর্থিকভাবে লাভবান হতে ইউনিসেফের বদলে অজানা প্রতিষ্ঠান থেকে হামের টিকা আমদানি করে। এই টিকা হাম প্রতিরোধে সুফল দেয়নি। আবার দেশের সিংহভাগ শিশুকে হামের প্রতিরোধী টিকা দেওয়া যায়নি। তার ফলস্বরূপ শিশুরা এখন হামে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। গত ৬ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ৪৪ জন।

অপরদিকে, ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৪৪ শিশু মারা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এই সময়ে ১ হাজার ১৪১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৯টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এদিন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

অপরদিকে, ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। দেশের ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে, সংখ্যা বাড়াচ্ছে প্রাণহানির। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৭৩৩ জন, মোট ভর্তি রোগী ৫৩,৫৭০। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৪৯,৩৭৫। ১৬৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ৬০ জন মারা গিয়েছে, গত আগস্টে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.