ঘাসফুল প্রতীক নিয়ে দড়ি টানাটানির মাঝে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কোনও পদক্ষেপ করবেন না। তারপর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে আগামিদিনে কী হতে পারে তাঁর পদক্ষেপ, সে বিষয়ে স্পষ্ট করেননি ঋতব্রত।
চিঠি আর এসএলপি ফাইলের তারিখ এক নয় বলেই দাবি ঋতব্রতর। তাঁর কটাক্ষ, “ক্র্যাশ কোর্স করা উচিত, পিটিশনে ভুল হচ্ছে।” ঋতব্রতর প্রশ্ন, “কোন মন্ত্রবলে সব মামলা একই পরিবার থেকে করা হচ্ছে। নিন্দুকেরা বলছেন ৪ তারিখের পর কোনও প্রাইভেট কেস নেই। ১০ জনের সদস্যপদ বাতিল হবে নাকি অবোধের গো বধে আনন্দ? আমার কাছে ১৮ তারিখ অবধি সময়। ২ দিন আমি চুপ করে থাকব। ২ দিনে কোথাকার জল কোথায় গড়ায় দেখি। আইনজীবী কত ফিস পেয়েছেন তা জানতে চাইব।”
আরও পড়ুন:
উল্লেখ্য, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের পদ খারিজের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির। এ নিয়ে মামলা হাই কোর্টে ইতিমধ্যেই দায়ের হয়েছে। কিন্তু বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে দু’মাসের সময়সীমা দিয়ে মামলাটি ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের কাছে পাঠিয়েছে। ১৮ অক্টোবর সেই সময়সীমা শেষ হওয়ার কথা। তার আগে সোমবার সন্ধ্যায় সেই নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করল কালীঘাট তৃণমূল।
যার আবেদনকারী বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় নিজে। কালীঘাট শিবির তাঁকেই প্রথম বিরোধী দলনেতা বেছেছিল। এ নিয়ে দলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্য এর আগে যেভাবে সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল, ঠিক একইভাবে বিধায়কদের সদস্যপদ খারিজ করার আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে। ঋতব্রত ছাড়া এই তালিকায় রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান এবং রথীন ঘোষের নাম। হাই কোর্টের পর্যবেক্ষণে একটি মামলা থাকাকালীন একই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার বন্দে ভারতে চড়েই প্রতিমা দর্শন, পুজোর বাংলায় নয়া চমক
-
‘কলকাতা’কে ধাক্কা মেরে সোজা ‘হাসপাতালে’ পাক রণতরী! ‘আমরা মারলে…’, কী বলছেন বিশেষজ্ঞরা
-
৩০ বলে ১০০! আফগান বোলিং নিয়ে ‘ছেলেখেলা’ করে টি২০-তে দ্রুততম শতরানের রেকর্ড অভিষেকের
-
বঙ্গে এল বিশ্বকর্মা! খরা কাটিয়ে শিল্পের জোয়ার রাজ্যে, ‘নেগেটিভ সরকার’কে দুষে কী বললেন শুভেন্দু?
-
১৯৯৫ সালে ১০০ টাকা ঘুষ নিয়েছিলেন! তিন দশক পর জেল খাটতে হবে ৭৫-এর বৃদ্ধকে