বারবার অস্ত্রোপচার, তৃণমূলের চরম দুর্দিনেও চিকিৎসার জন্য আমেরিকায়, চোখে ঠিক কী হয়েছিল অভিষেকের?
২০১৬ সালে ঘটেছিল ভয়ংকর কাণ্ড।
অভিষেকের এই বিদেশ যাত্রা বর্তমানে চর্চায়। খোঁচা দিতে ছাড়ছেন না এককালের সহযোদ্ধারাও। বর্তমানে তৃণমূলের যা পরিস্থিতি তাতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত একা ফেলে রেখে তাঁর এই আমেরিকা যাত্রা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও প্রশ্ন উঠছে। কারও কারও দাবি, চিকিৎসা তো বাংলাতেও সম্ভব, দেশ ছাড়ার জন্য অসুস্থতাকে হাতিয়ার করেছেন তৃণমূল সভাপতি। কিন্তু জানেন কি অভিষেকের চোখে ঠিক কী হয়েছিল?
আরও পড়ুন:
সালটা ২০১৬। ১৯ অক্টোবর দলীয় কর্মসূচিতে মুর্শিদাবাদ গিয়েছিলেন অভিষেক। ফেরার সময় হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল। এক খারাপ দুধের ভ্যানকে টেনে আনছিল একটি গাড়ি। অভিষেকের কনভয়ের প্রথম পাইলট গাড়িটি ওই দুধের গাড়িটির পিছনে ধাক্কা মারে। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
নিয়ন্ত্রণ হারানো ওই পাইলট কারের পিছনে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। এরপর দু’টি গাড়িই দু’তিন বার ডিগবাজি খেয়ে উলটে যায় দু’টো লেনের মাঝ থাকা নয়ানজুলিতে। গুরুতর জখম হন অভিষেক। তাঁর মাথা ফেটে যায়। চোখের নিচেও গভীর ক্ষত তৈরি হয়। চোট লাগে ঘাড় ও পায়ে। তড়িঘড়ি তাঁকে কলকাতা নিয়ে আসা হয়। একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলে তাঁর।