বাইশ গজের হিটম্যান, বিছানায় ‘ক্লিন বোল্ড’! রোহিতকে নিয়ে বিস্ফোরক ‘প্রাক্তন প্রেমিকা’
বিগ বস খ্যাত ব্রিটিশ-ভারতীয় মডেলের বক্তব্যে তোলপাড়!
বলিউডে ঢুকেছিলেন বয়স ভাঁড়িয়ে। তবে সাফল্যের ধারেকাছেও যাননি। মাঝে দাবি করে বসেন, রোহিতের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করতেন। এমনকী প্রথম চুমু খাওয়ার গল্পও শেয়ার করেন। কিন্তু এবার আর বিষয়টা চুমু নয়। সোশাল মিডিয়ায় ভিডিওর ক্যাপশনে ৫২ বছর বয়সি সোফিয়ার দাবি, 'আমি রোহিতের প্রথম প্রেমিকা ছিলাম। এই ধরনের লোককে শেখাতে হয়, কীভাবে বিছানায় আবেদন জাগাতে হয়। এটা তো কোনও দৌড় প্রতিযোগিতা নয়।'
আরও পড়ুন:
তারপর ভিডিওয় বলেন, "আমি ছিলাম সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের প্রেমিকা। এখনও ও চুটিয়ে ক্রিকেট খেলছে। কিন্তু সত্যি কথা বলি, রোহিত বিছানায় একেবারেই ভালো নয়।" হিটম্যান আজ পর্যন্ত সোফিয়ার সঙ্গে কোনও সম্পর্কের কথা স্বীকার করেননি। তাহলে কেন হঠাৎ রোহিতের নাম নিলেন? নতুন পডকাস্টে নিজের যৌনজীবনের কথা তুলে ধরেছেন সোফিয়া। নেটিজেনদের ধারণা, সেটা শুধুই চর্চায় থাকার জন্য।
কীভাবে বলিউডে ঢুকেছেন, সেটাও জানিয়েছেন সোফিয়া। হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তখন তাঁর বয়স হয়ে গিয়েছে ৩৫। কিন্তু প্রযোজককে বলেছিলেন ২২। নাহলে তো 'তরুণদের নয়নমণি' হতে পারবেন না। সেটা অবশ্য হতেও পারেননি। 'বিগ বস ৭'-এ একরাশ বিতর্ক করে চর্চায় আসেন। আরমান কোহলির নামে হেনস্তার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
রোহিতের নাম নিয়ে এর আগেও প্রচারের আলো পেতে চেয়েছেন সোফিয়া। ব্রিটিশ মডেল জানান, প্রথমবার রোহিত শর্মার সঙ্গে লন্ডনের একটি নাইট ক্লাবে আলাপ হয়েছিল তাঁর। আর প্রথম সাক্ষাতেই তাঁকে চুমু খেয়েছিলেন ভারতীয় তারকা ব্যাটার। সম্পর্ক কেন টিকল না, সেটাও জানিয়েছেন সোফিয়া। তাঁর দাবি, "সংবাদমাধ্যম আমাদের একাধিকবার একসঙ্গে হোটেলে দেখে ফেলে। আর তাতেই শুরু হয় সমস্যা। আমরা এই সম্পর্কটাকে প্রকাশ্যে আনতে চাইনি।”
আরও পড়ুন:
তবে এবার বিষয়টি একেবারেই শালীনতার সীমা লঙ্ঘন করেছে। যদি সম্পর্ক থেকেই থাকে এবং তাতে অন্তরঙ্গতা থাকে, তাবলে কি সেটা এভাবে প্রকাশ করতে হবে? নেটিজেনদের তোপের মুখে সোফিয়া। অনেকেই তাঁর সস্তা প্রচার পাওয়ার পদ্ধতির সমালোচনা করছেন। সোশাল মিডিয়ায় তার প্রচারে রোহিতের নাম নিয়ে আলোচনা বাড়ালেন। রোহিত পরবর্তীকালে সাংবাদিকদের জানিয়েছিলেন, সোফিয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। মডেল নেহাত তাঁর ফ্যান।
২০১৫ সালে ঋতিকা সাজদেহকে বিয়ে করেন রোহিত। ২০১৮ সালে কন্যা ও ২০২৪-এ পুত্রসন্তানের বাবা হন। বিশ্বকাপ জিতেছেন। সদ্য নিজের টিভি অনুষ্ঠান শুরু করেছেন। অন্যদিকে সোফিয়ার বিয়ে হয় স্তানেসকুর সঙ্গে। কিছুদিন পর সেই নিয়েও বিতর্ক। সোফিয়ার দাবি, তাঁর স্বামী ঠগবাজ। বিয়ের গহনা চুরি করে। এমনকী স্তানেসকু তাঁকে খুনের চেষ্টাও করেন। সেই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। একবছর পর বিচ্ছেদ হয়।
সবচেয়ে বেশি বিতর্ক বাঁধে ২০২০ সালে। স্বল্প পোশাকে সন্ন্যাসিনীর বেশে 'মা কালী'র নাম তুলে বিতর্ক বাঁধান। আবার কখনও নগ্ন হয়ে ওম চিহ্নকে প্রণামের ছবি আপলোড করেন। সোশাল মিডিয়ায় অর্ধনগ্ন ছবি পোস্ট করেন। পুরোই নগ্ন হতেন, শুধু নিজেকে 'দেবী' ভাবেন বলে সেটা করেননি। এমনকী দেবাদিদেব মহাদেবের জন্ম নাকি তিনিই দিয়েছিলেন বলে দাবি করেন। এহেন বিতর্কিত চরিত্র ভারতীয় ক্রিকেটারের নাম নিয়ে মন্তব্য করবেন, সেটাই তো স্বাভাবিক!