Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

বঙ্গে এল বিশ্বকর্মা! খরা কাটিয়ে শিল্পের জোয়ার রাজ্যে, ‘নেগেটিভ সরকার’কে দুষে কী বললেন শুভেন্দু?

বিশ্বকর্মার হাত ধরে রাজ্যে শিল্পের খরা কাটতে শুরু করেছে, তার খতিয়ানও তুলে ধরেন শুভেন্দু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২০:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২০:৫৯

options
link
বঙ্গে এল বিশ্বকর্মা! খরা কাটিয়ে শিল্পের জোয়ার রাজ্যে, ‘নেগেটিভ সরকার’কে দুষে কী বললেন শুভেন্দু? zoom
প্রতীকী ছবি।
Advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) হাত ধরে এবছর প্রথম বিশ্বকর্মা যোজনায় জুড়েছে পশ্চিমবঙ্গ। জন্মদিনে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের মন্ত্র কম কথা, কাজ বেশি’। সেই মন্ত্র অনুসরণ করেই এরাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যে সেই পথেই হাঁটছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘গঙ্গাবক্ষে ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন’ অনুষ্ঠানে তা ফের স্পষ্ট করে দিলেন তিনি। বিশ্বকর্মার হাত ধরে রাজ্যে শিল্পের খরা কাটতে শুরু করেছে, তার খতিয়ানও তুলে ধরেন শুভেন্দু।

শুভেন্দু বলেন, “আজই ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় অনুমোদন পেয়েছে পশ্চিমবঙ্গ। ভারত সরকারের ৩৩০ কোটি টাকায় দার্জিলিং থেকে তরাই ডুয়ার্স চা বলয়ে নতুন দিগন্ত আসবে।”

গত চার মাসে রাজ্যে একের পর নতুন কারখানার প্রতিস্থাপন ও সম্প্রসারণে উদ্যোগী সরকার। বৃহস্পতিবার বাজা কদমতলা ঘাটে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা দেন, “অল্প সময়ে বহু জুটমিল খুলছে রাজ্যে। একাধিক ভূমিপূজন এবং নতুন ব্যবসা, কারখানা তৈরি হয়েছে।” আমুল ও শ্যামস্টিলের মতো কারখানার নতুন ইউনিট সম্প্রসারণ হয়েছে এই সময়কালেই। শুভেন্দু বলেন, “আজই ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় অনুমোদন পেয়েছে পশ্চিমবঙ্গ। ভারত সরকারের ৩৩০ কোটি টাকায় দার্জিলিং থেকে তরাই ডুয়ার্স চা বলয়ে নতুন দিগন্ত আসবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুভেন্দুর কথায়, “২৩ সেপ্টেম্বর বজবজ শিল্পতালুক সহ নতুন ৩২ ইন্ডাস্ট্রির হাতে জমি তুলে দেব।” তিনি আরও বলেন, “মহাষষ্ঠীর আগে ৬ হাজার কোটি টাকায় নির্মিত হলদিয়া পেট্রো কেমিক্যালের নতুন ইউনিট উন্মোচন করবো।”

পুজোর আমেজে রাজ্যবাসীর জন্য উপহারের ডালি যে সাজিয়ে রেখেছে রাজ্য সরকার, তাও এদিন খোলসা করে দেন মুখ্যমন্ত্রী। নতুন ৩২ কারখানার হাতে জমি তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। শুভেন্দুর কথায়, “২৩ সেপ্টেম্বর বজবজ শিল্পতালুক সহ নতুন ৩২ ইন্ডাস্ট্রির হাতে জমি তুলে দেব।” তিনি আরও বলেন, “মহাষষ্ঠীর আগে ৬ হাজার কোটি টাকায় নির্মিত হলদিয়া পেট্রো কেমিক্যালের নতুন ইউনিট উন্মোচন করবো।” প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখার কথা উল্লেখ করে তৃণমূলকে ‘নেগেটিভ’ সরকার বলে দুষেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “২০২১-এ ভারত সরকারের বাজেটে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় বাংলা ও আসামের জন্য ১০০০ কোটির প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আসাম নিজেদের কাজ করেছে। পশ্চিমবঙ্গের নেগেটিভ সরকার টাকা নেয়নি। আমরা সরকারে এসে নতুন করে প্রস্তাব জানিয়েছি। ৩৩০ কোটি টাকার অনুমোদন পেয়েছি। প্রচুর কাজ হবে।” পাশাপাশি ২২ সেপ্টেম্বর উত্তরবঙ্গে সফরে যাবেন বলেও এদিন সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.