রাতের অন্ধকারে শিক্ষাদপ্তরের কার্যালয়ে কর্মীদের মোচ্ছব! বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। ডিআই অফিসের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে এই ধরনের আয়োজনকারী একাংশ কর্মীদের ভূমিকায় প্রশ্ন উঠেছে। জেলা বিদ্যালয় পরিদর্শকের সাফাই, কারা এসব কাজে লিপ্ত ছিলেন কিংবা বিষয়টি ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার ডিআই অফিস ছুটির পর সেখানেই কিছু কর্মী পিকনিকের আয়োজন করেছিলেন। কার্যালয়ে থাকা আববাবপত্র এবং নথি বোঝাই আলমারির পাশেই দাউদাউ করে গ্যাস জ্বলছিল, খাসির মাংস রান্নার আয়োজন করেছিলেন কর্মীরা। সঙ্গে অনান্য আয়োজনও হয়েছিল।
আরও পড়ুন:
বালুরঘাট জেলা হাসপাতালের কাছেই রয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই-এর কার্যালয়। বুধবার ডিআই অফিস ছুটির পর সেখানেই কিছু কর্মী পিকনিকের আয়োজন করেছিলেন। কার্যালয়ে থাকা আববাবপত্র এবং নথি বোঝাই আলমারির পাশেই দাউদাউ করে গ্যাস জ্বলছিল, খাসির মাংস রান্নার আয়োজন করেছিলেন কর্মীরা। সঙ্গে অনান্য আয়োজনও হয়েছিল। এর মধ্যে এই খবর জানতে পারেন জনা কয়েক শিক্ষক। এরপরই রাত সাড়ে ১০টা নাগাদ সেখানে যান অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের শিক্ষকরা। তাঁদের দেখামাত্র আড়াল হয়ে যান কয়েকজন কর্মী।

রাতেই বিষয়টি জানানো হয় জেলা বিদ্যালয় পরিদর্শককে। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। রাতে পুলিশ গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছে। এদিকে ডিআই অফিসে এমন মোচ্ছবের আয়োজনের খবর দ্রুত বিষয়টি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। নিন্দার ঝড় উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের নেতা নিখিল পাল বলেন, ‘‘কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি-সহ জেলার শিক্ষক, শিক্ষিকাদের চাকরি সংক্রান্ত কাগজপত্র ওই কার্যালয়ে রয়েছে। এটি সাধারণ কোনও অফিস বা কার্যালয় না। শিক্ষা কার্যালয়ের মত জায়গায় রাতের বেলা গ্যাসে রান্না করে পিকনিক করা যায় না। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এতে নথিপত্র পুড়েও যেতে পারত। এখানে ডিআই এর অনুমতি বা সম্মতি ছিল কিনা, তাও দেখার বিষয়।” নাম প্রকাশে অনিচ্ছুক ডিআই জানিয়েছেন যে, অনুমতি বা সম্মতির প্রশ্ন নেই। কে বা কারা একাজ করছিল, সেটা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে কড়া শাস্তি পেতে হবে অভিযুক্তকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে
-
জঙ্গলমহলে শেষ ‘মাওবাদ’ অধ্যায়, আকাশের গ্রেপ্তারিতে ৪০ বছরের জঙ্গলযুদ্ধে ইতি
-
পুজোর আগে রোজভ্যালি আমানতকারীদের জন্য সুখবর! ৬ মাসের মধ্যে টাকা ফেরত দিতে বলল হাই কোর্ট
-
মেয়ের শিক্ষিকাকে যৌন হেনস্তা! অভিযুক্ত আইনজীবী, গ্রেপ্তারির দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ
-
পুলিশকে হুমকির অডিও ফাঁস! ‘অফিসারের গালে চুমু খাব?’, তোপ বিধায়ক অসীমের