কুকুরের যৌনতা নিয়ে বিস্তর হাসাহাসি, তুলনা-প্রতি তুলনা হয়। কোথায় অন্যান্য মানবেতর প্রাণীর যৌন জীবনের চেয়ে কুকুরের যৌনতা পৃথক, তা নিয়েও দীর্ঘ গবেষণা আছে। সেসবের যে নির্দিষ্ট ভিত্তি রয়েছে, অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল আফ্রিকার তিনটি বন্য কুকুর। তারা সম্পর্কে তিন ভাইও। দীর্ঘ উপোসী শরীরে সঙ্গিনীর খোঁজে ৪০০০ কিলোমিটারেরও বেশি রাস্তা পেরিয়ে গেল তারা! যা কিনা রেকর্ড। আফ্রিকার জাম্বিয়ার কাফুয়ে ন্যাশনাল পার্কের এই চারপেয়ে বাসিন্দাদের গলায় রেডিও কলার পরানো ছিল। তাই তাদের গমনপথের খুঁটিনাটি জানতে পেরেছে কর্তৃপক্ষ। আর তাতেই চমক! মিলনের জন্য এতটা মরিয়া বুনো কুকুরের দল! তবে তিন সারমেয়র এই ভূমিকায় খুশি কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, সঙ্গিনী খুঁজে পেলে এদের বংশবৃদ্ধি হবে প্রাকৃতিকভাবে। পার্কের চার দেওয়ালে আর মিলনের কোনও দরকার প্রয়োজন পড়বে না।
ঘটনা ঠিক কী? জানা যাচ্ছে, জাম্বিয়ার কাফুয়ে ন্যাশনাল পার্কে একসঙ্গে বেশ কয়েকটি স্ত্রী, পুরুষ বন্য কুকুর আনা হয়েছিল। তাদের মিলনের ফলে ১৯টি শাবকেরও জন্ম হয়। কিন্তু হয়ত একই গোষ্ঠীতে থাকা স্ত্রী কুকুরদের আর পছন্দ হচ্ছিল না তিন ভাইয়ের। তাই তারা নতুন মিলনসঙ্গী খুঁজতে পার্কের বেড়াজাল ছেড়ে বেরিয়ে পড়ে। সেটা ছিল ২০২৫ সাল। জিপিএস ট্র্যাকার থাকায় তাদের গতিবিধি ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, সোজা পথে মোটেই যায়নি কুকুরের দল। রীতিমতো চড়াই-উতরাই পেরিয়েছে, চেনা পরিবেশ বাদ দিয়ে নতুন পরিবেশের মধ্যেও হেঁটেছে।
আরও পড়ুন:
ঘটনা ঠিক কী? জানা যাচ্ছে, জাম্বিয়ার কাফুয়ে ন্যাশনাল পার্কে একসঙ্গে বেশ কয়েকটি স্ত্রী, পুরুষ বন্য কুকুর আনা হয়েছিল। তাদের মিলনের ফলে ১৯টি শাবকেরও জন্ম হয়। কিন্তু হয়ত একই গোষ্ঠীতে থাকা স্ত্রী কুকুরদের আর পছন্দ হচ্ছিল না তিন ভাইয়ের। তাই তারা নতুন মিলনসঙ্গী খুঁজতে পার্কের বেড়াজাল ছেড়ে বেরিয়ে পড়ে। সেটা ছিল ২০২৫ সাল। জিপিএস ট্র্যাকার থাকায় তাদের গতিবিধি ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, সোজা পথে মোটেই যায়নি কুকুরের দল। রীতিমতো চড়াই-উতরাই পেরিয়েছে, চেনা পরিবেশ বাদ দিয়ে নতুন পরিবেশের মধ্যেও হেঁটেছে। চলার পথে যেখানেই বাধা পেয়েছে, গতিপথ বদলেছে তিন সারমেয়। এসব দেখে তাজ্জব হয়ে গিয়েছেন পার্কের কর্মী ও পশু বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা, বোধহয় সঙ্গিনীর পাশাপাশি তারা নতুন পরিবেশও চাইছে।
ট্র্যাকার বলছে, ২০২৫ সাল থেকে ২০২৬ সালের ১ এপ্রিল পর্যন্ত ৪১২৬ কিলোমিটার পথ পেরিয়েছে কাফুয়ে ন্যাশনাল পার্কের তিন বন্য কুকুর। বলা হচ্ছে, এতটা রাস্তা পেরিয়ে কোনও আফ্রিকান পশু প্রথম রেকর্ড গড়ল। কিন্তু সঙ্গিনী কি পেল? তা এখনও জানতে পারেনি ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। কিন্তু তারা এটুকু নিশ্চিত, পার্কের চেনা পরিবেশ ছেড়ে অন্য পরিবেশে বেশ মানিয়ে নিয়েছে তিন সারমেয় ভ্রাতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা দর্জি-ক্ষৌরকারদের! তৃণমূল সরকারকে দুষে শুভেন্দু বললেন ‘পরিযায়ী বিশ্বকর্মাদের রাজ্যে ফেরাব’
-
এখনও হয়নি প্রতীক-সিদ্ধান্ত! ঝুলেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভবিষ্যৎ, কী মত দু’পক্ষের?
-
জর্ডন থেকে ১ পয়েন্ট, ঘরের মাঠে ইরাকের ক্লাবের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের রামিরেজ
-
হাউথির নিশানা, রাতের আকাশে ‘আগুনপাখি’ সৌদির এফ-১৫ যুদ্ধবিমান! প্রকাশ্যে ধ্বংসের ভিডিও
-
মা’কে বিয়ের আসরে পৌঁছে দিল দুই ছেলে, দ্বিতীয় বিয়ের ছবি শেয়ার ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমার