কখনও অঝোর, আবার কখনও হালকা বৃষ্টি হচ্ছে কলকাতায়। এই আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ প্রদীপ জ্বলল বাজা কদমতলা ঘাটে। লক্ষ্য একটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন। এই প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ এই অনুষ্ঠানে শামিল হন।

আরও পড়ুন:
শুভেন্দু বলেন, “৭ অক্টোবর প্রশাসক মোদির ২৫ বছর পূর্তিতে জেলায় জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। এছাড়া কলস যাত্রা, রঙ্গোলি, ২৫ কোটি ভারতীয় যাঁদের মোদির প্রধানমন্ত্রিত্বে অর্থনৈতিক মানোন্নয়ন ঘটেছে তাঁদের নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০৪৭ সালে কেমন ভারত দেখতে চায় পড়ুয়ারা, তা জানতে আঁকা প্রতিযোগিতা, বিতর্ক সভা, ক্যুইজের আয়োজন করা হবে।”
বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে বাজা কদমতলা ঘাটের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দেশের সেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে গর্বিত ভারতীয় হিসাবে তাঁকে অভিনন্দন জানাচ্ছি। মোদির জন্মদিনে বাংলায় দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুভেন্দু বলেন, “৭ অক্টোবর প্রশাসক মোদির ২৫ বছর পূর্তিতে জেলায় জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। এছাড়া কলস যাত্রা, রঙ্গোলি, ২৫ কোটি ভারতীয় যাঁদের মোদির প্রধানমন্ত্রিত্বে অর্থনৈতিক মানোন্নয়ন ঘটেছে তাঁদের নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০৪৭ সালে কেমন ভারত দেখতে চায় পড়ুয়ারা, তা জানতে আঁকা প্রতিযোগিতা, বিতর্ক সভা, ক্যুইজের আয়োজন করা হবে।”

এছাড়া মোদির জন্মদিনে রাজ্যের নানা প্রান্ত সাজিয়ে তোলা হয়। আলোর মালায় সাজিয়ে তোলা হয় হাওড়া ব্রিজও। আপাতত আগামী এক মাস রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান পালন করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাতাসের ‘বিষে’ ফালাফালা মনও! বায়ুদূষণে বাড়ছে অবসাদ, আত্মহত্যার ভাবনা
-
ঘরোয়া ক্রিকেটে বাড়ছে বেতন, নতুন গ্রেডিং ব্যবস্থা বিসিসিআইয়ের, লাভবান হবেন কারা?
-
‘ইনফ্লুয়েন্সর ইমেজকে সরিয়ে চরিত্রটি দেখুন,’ সীতা বিতর্কে সরব ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি
-
উন্নতির শিখরে পৌঁছতে চান? বিশ্বকর্মা পুজোয় কর্মক্ষেত্রে এই কাজগুলি করতেই হবে
-
পুষ্টি পেতে বাজার থেকে আনা কলায় ভরসা? রাসায়নিকের কবল থেকে বাঁচুন ৫ উপায়ে