Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Anjali Arora

‘ইনফ্লুয়েন্সর ইমেজকে সরিয়ে চরিত্রটি দেখুন,’ সীতা বিতর্কে সরব ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি

নীরবতা ভেঙে নিন্দুকদের জবাব দিলেন 'সীতা' অঞ্জলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৯:৩১

options
link
‘ইনফ্লুয়েন্সর ইমেজকে সরিয়ে চরিত্রটি দেখুন,’ সীতা বিতর্কে সরব ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি zoom
অঞ্জলি অরোরা। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে জোর চর্চার মাঝেই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ নামে আরেকটি ছবি ঘোষণা করে মহাবিপাকে নির্মাতারা! বিতর্ক দানা বেঁধেছে ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করা অঞ্জলি অরোরাকে নিয়ে। ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে রিল বানিয়ে দাবানলের গতিতে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি। ‘শ্রী রামায়ণ কথা’র ঝলকে সেই ইনফ্লুয়েন্সারকে সীতারূপে দেখে বিতর্ক একেবারে তুঙ্গে! সোশাল মিডিয়ায় ট্রোল-মিমের বন্যা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ ছবিটিকে বয়কটের দাবিও উঠেছে। সমালোচনা সইতে সইতে ক্লান্ত! নীরবতা ভেঙে নিন্দুকদের জবাব দিলেন ‘সীতা’ অঞ্জলি।

বৃহস্পতিবার ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অঞ্জলি সরাসরি এই সমালোচনার নিয়ে কথা বলেন। তিনি সাফ জানান, কারও কোনও মতামতে বিন্দুমাত্র আঘাত পাননি। কারণ একজন সেলিব্রিটিকে সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রতিক্রিয়াই মেনে নিতে হয়। এযাবৎকাল তাঁকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেই মর্মে অঞ্জলির সংযোজন, “আমি দুঃখ পাইনি। কারণ আমরা সেলিব্রিটি আর মানুষকে আমরাই বিচারকের আসনে বসিয়েছি। তাই তাঁরা আমাদের ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই বিচার করতে চান, সেটা তাঁদের ইচ্ছে। সবাই আমাদের পছন্দ করতেও পারেন আবার নাও করতে পারেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kacha Badam girl Anjali Arora As Sita In Shri Ramayan Katha Sparks Backlash
‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি অরোরাকে সীতারূপে দেখে বিতর্ক তুঙ্গে

আরও বলেন, একজন অভিনেত্রী হিসেবে যে চরিত্রের জন্য তাঁকে নির্বাচন করা হয় নিজের সেরাটা দিয়ে সেটি ফুটিয়ে তুলতে কোনও ত্রুটি রাখেন না। অঞ্জলির কথায়, “আমরা অভিনেতা-অভিনেত্রী। আমাদের যে চরিত্র দেওয়া হয়, আমরা নিজেদের একশো শতাংশ দিয়ে সেটি ফুটিয়ে তুলি। চরিত্রটি যখন দর্শকদের সামনে আসে তখন তাঁরা সেটিকে কীভাবে দেখবেন সেটা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত।” সোশাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত পরিচয়কে দূরে রেখে সিনেমার অভিনেত্রী হিসেবে দর্শককে দেখার জন্যও অনুরোধ করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Khabri Tak (@khabritakmedia)

এই প্রেক্ষিতে অঞ্জলি বলেন, “আমি সীতা মায়ের চরিত্রে অভিনয় করেছি। এখন ট্রেলার দেখার পর আপনার কি মনে হয়েছে সোশাল মিডিয়ায় আমরা যে অঞ্জলিকে দেখি তিনি একই অঞ্জলি? আমার একমাত্র উদ্দেশ্য হল, দর্শক যখন সিনেমাটি দেখবেন তখন তাঁরা যেন আমার ব্যক্তিগত জীবন ও ব্যক্তিত্বকে একপাশে রেখে চরিত্রটিকে দেখেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.