হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত। সোশাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। রিয়ালিটি শো থেকে ব্যক্তিগতজীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন অঙ্কিতা। তবে গণেশ চতুর্থার দিন অঙ্কিতার বেশ কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। যা দেখে নেটভুবনে ছিছিক্কার।
কটাক্ষে জর্জরিত অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা অর্জুন বিজলানির বাড়িতে গণেশ আরতির সময় অঙ্কিতা যেন একেবারে ‘বেসামাল’! সেই মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার শিকার অভিনেত্রী। গণেশোৎসবের উদযাপনের সময় এ কী অবস্থা অঙ্কিতার! উজ্জ্বল লাল বর্ণের শাড়িতে ঠিকরে বেরচ্ছে গ্ল্যামার, কিন্তু তাঁর অদ্ভুত আচরণ, নাচের ভঙ্গিমা দেখে তাজ্জব নেটপাড়া। অঙ্কিতা ও অর্জুন দীর্ঘদিনের পরিচিত। জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাফটার শেফস’-এও একসঙ্গে দেখা গিয়েছিল।
আরও পড়ুন:
View this post on Instagram
বন্ধু অর্জুনের বাড়িতে অঙ্কিতা লোখান্ডের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। দেশজুড়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গণেশোৎসব পালিত হয়েছে। ঘরে ঘরে বাপ্পার আগমনে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই উৎসবের আনন্দে গা ভাসিয়েছিলেন। ইন্ডাস্ট্রির পরিচিতরা একে অপরের বাড়িতে নিমন্ত্রিত ছিলেন। তাঁর বাড়িতে অঙ্কিতার এই ‘নাটকীয়’ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন এক সেলেব পাপারাজ্জি। সেখানেই ধরা পড়েছে তাঁর কাণ্ডকারখানা। তাঁর কীর্তিতে হাসি থামাতে পারেননি স্বামী ভিকি জৈন ও পাশে থাকা সদস্যরা।
একটা সময় তো উদ্দাম নাচে একেবারে মাতোয়ারা অভিনেত্রী। গমেশ বন্দনার সময় এমন ‘অভব্য’ আচরণে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। কয়েকজন নেটিজেন অঙ্কিতার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। একজনের মন্তব্য, উপাসনার সময় এধরনের শব্দ বা এহেন প্রতিক্রিয়া কোনওভাবেই কাম্য নয়। সোশালপাড়ার কয়েকজন আবার নিশ্চিত, অঙ্কিতা মদ্যপ অবস্থায় ছিলেন! এক নেটিজেনের মন্তব্য, ‘মনে হচ্ছে উনি অতিরিক্ত অভিনয় করছেন। সবারই বাপ্পার সঙ্গে আলাদা সম্পর্ক থাকতে পারে কিন্তু এটা অস্বাভাবিক রকমের ওভারঅ্যাক্টিং মনে হচ্ছে।’
View this post on Instagram
নেটপাড়ার অপর এক সদস্যের মতে, ‘ভগবান গণেশের আরতিতে কোনও সম্মান দেখানো হচ্ছে না বা ঠিকভাবে উপাসনাও করা হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। এটাই ওভারঅ্যাক্টিং।’ ‘বাপ্পার আরতিতে কে এমন মজা করে?’ এমন কটাক্ষও ধেয়ে এসেছে অঙ্কিতার দিকে। তবে অঙ্কিতার সমর্থনে বেশ কয়েকজনেরর দাবি, তিনি প্রকৃত অর্থে গণেশভক্ত। একটি ভিডিওতে কোলে বাচ্চার আদলে নাচার উদাহরণ টেনে দাবি করেছেন, অঙ্কিতা সন্তান চাইছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাতাসের ‘বিষে’ ফালাফালা মনও! বায়ুদূষণে বাড়ছে অবসাদ, আত্মহত্যার ভাবনা
-
ঘরোয়া ক্রিকেটে বাড়ছে বেতন, নতুন গ্রেডিং ব্যবস্থা বিসিসিআইয়ের, লাভবান হবেন কারা?
-
‘ইনফ্লুয়েন্সর ইমেজকে সরিয়ে চরিত্রটি দেখুন,’ সীতা বিতর্কে সরব ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি
-
উন্নতির শিখরে পৌঁছতে চান? বিশ্বকর্মা পুজোয় কর্মক্ষেত্রে এই কাজগুলি করতেই হবে
-
পুষ্টি পেতে বাজার থেকে আনা কলায় ভরসা? রাসায়নিকের কবল থেকে বাঁচুন ৫ উপায়ে