Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Sonu Nigam Salman Khan

সলমনের গান শুনে চোখে-মুখে বিরক্তি! ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন সোনু নিগম

সলমন খানের গান শুনে মুখের নানরকম অভিব্যক্তি করছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সোনু নিগম! সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চর্চায় নায়ক-গায়ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৭:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৭:৩৯

options
link
সলমনের গান শুনে চোখে-মুখে বিরক্তি! ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন সোনু নিগম zoom
সলমন খান ও সোনু নিগম। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

‘বান্ধবী’ ইউলিয়াকে পাশে নিয়ে গণপতি বিসর্জনে উলটো করেছেন। সঙ্গে সঙ্গে শুধরে দিয়েছেন বোন অর্পিতা। সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এবার বিশিষ্ট গায়ক সোনু নিগমের সঙ্গে যৌভথাবে চর্চায় বলিউডের ভাইজান। সেটাও অবশ্য একটি ভিডিওকেই কেন্দ্র করে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সলমনের গাওয়া ‘ম্যায় হুঁ হিরো তেরা’ শুনে মুখে নানারকম অভিব্যক্তি করছেন গায়ক। কখনও কপালে হাত তো কখনও আবার চোখ বন্ধ করে মাথা নাড়ছেন। ভিডিওর সঙ্গে এমন কিছু কথা যোগ করা হয়েছে যা শুনে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, সলমনের গানে হতবাক সোনু!

সমাজমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে সোনু নিগমের সলমনকে ‘রোস্ট’ করার ভিডিও। তবে নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। গায়ক সোনু নিগম সেই ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডলে শেয়ার করে একপ্রকার ক্ষোভ উগরে দিয়েছেন। হালফিলেরউন্নত প্রযুক্তির কারসাজিতে রেগে কাঁই সোনু নিগম। নিজের অবস্থান স্পষ্ট করে গায়ক জানিয়েছেন, এই ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই সঙ্গে ভিডিওর সত্যতা প্রসঙ্গে সোনুর সংযোজন, এটি আসলে এক তরুণ পাকিস্তানি মেয়ের গান শোনার সময়কার প্রতিক্রিয়া। সেই ভিডিওর একটি অংশ ভুলভাবে সম্পাদনা করে সলমন খানের গাওয়া ‘ম্যায় হুঁ হিরো তেরা’র সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। গায়কের পোস্ট, ‘ইন্টারনেটে অপ্রত্যাশিত কিছু ঘটবে এটাই স্বাভাবিক। হঠাৎ এই সম্পাদিত ভিডিওটি আমার চোখে পড়ল। এটি আসলে একজন পাকিস্তানি ছোট্ট গায়িকার গান শোনার সময় আমার প্রতিক্রিয়া ছিল।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

নয়ের দশক থেকে সোনু নিগম আর সলমন খানের মধ্যে পেশাগত সম্পর্ক রয়েছে। উল্লেখযোগ্য যৌথ কাজের মধ্যে রয়েছে ‘জানে ক্যায়া হুয়া হ্যায়।’ তবে ২০১০-এর গোড়ার দিকে তাঁদের মধ্যে মনোমালিন্যের খবর প্রকাশ্যে আসে। সেসময়ই অভিনেতাদের নিজেদের ছবির গান নিজেদের গাওয়ার একটি প্রবণতা দেখা দিয়েছিল। আর ‘ম্যায় হুঁ হিরো তেরা’ তখনই মুক্তি পেয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.