Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Athiya Shetty

কমছে না গালের দাগছোপ? টোটকা বাতলালেন সুনীলকন্যা আথিয়া, ৭ দিনেই ভোল পালটে যাবে

সাম্প্রতিককালে এক পডকাস্টে হাজির হয়েছেন সুনীলকন্যা আথিয়া। জানিয়েছেন, তাঁর ত্বকেও পিগমেন্টেশনের সমস্যা রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:৪৬

options
link
কমছে না গালের দাগছোপ? টোটকা বাতলালেন সুনীলকন্যা আথিয়া, ৭ দিনেই ভোল পালটে যাবে zoom
Advertisement

মুখ ভরেছে কালচে দাগে। মেক-আপে তা ঢাকে না, ফলে উত্তরোত্তর বাড়ছে হীনমন্যতা। একাধিক রকমের কৃত্রিম প্রসাধনী ব্যবহার করার পরেও ফল মিলছে না। এমন অবস্থায় ব্যবহার করে দেখতে পারেন আথিয়া শেট্টির (Athiya Shetty) রূপচর্চার ঘরোয়া টোটকা। এর জন্য গাদা টাকা খরচের প্রশ্নই উঠছে না, বরং দরকার রান্নাঘরের এক অতি সাধারণ উপাদান।

Athiya Shetty’s Skin Secret For Brighter-Looking Skin

Advertisement

চালের জল— এই উপকরণটি যে রূপচর্চায় কাজে আসে তা হয়তো কমবেশি অনেকেই জানেন। সাম্প্রতিককালে এক পডকাস্টে হাজির হয়েছেন সুনীলকন্যা আথিয়া। সেখানেই নিজের স্কিনকেয়ার রুটিন নিয়ে কথা বলতে গিয়ে আথিয়া জানান, তাঁরও পিগমেন্টেশনের সমস্যা রয়েছে। অর্থাৎ মুখ ভরে যায় অসমান কালচে ছোপে। কোনও প্রসাধনী দিয়েই তা ঢাকা সম্ভব নয়। কেবলমাত্র ভিতর থেকে নির্মূল করলে তবেই মিলবে পরিচ্ছন্ন মসৃণ ত্বক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

আথিয়া জানান যে বাড়িতে ভাত রান্নার পর বেঁচে যাওয়া জল সংরক্ষণ করে ফ্রিজে রাখেন তিনি। পরে তা মুখে স্প্রে করেন।

চালের জল আসলে কী?
ত্বকরোগ বিশেষজ্ঞদের মতে, কাঁচা চাল ভিজিয়ে বা ধুয়ে যে স্টার্চযুক্ত জল পাওয়া যায়, সেটিই চালের জল। এতে ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই জল সরাসরি ব্যবহার করা যায়। কেউ কেউ আবার কয়েক দিন রেখে ফারমেন্ট করেও ব্যবহার করেন।

বিশেষজ্ঞদের মতে, চালের জলে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে প্রশান্ত করে। নিয়মিত ব্যবহারে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে।

Athiya Shetty’s Skin Secret For Brighter-Looking Skin

কীভাবে ব্যবহার করবেন?
চালের জল সারারাত মুখে লাগিয়ে রাখার বদলে অল্প সময়ের জন্য ব্যবহার করাই ভালো। টোনারের মতো মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট রেখে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
তবে ব্যবহারের আগে দেখতে হবে, চালের জলটি ঠিকভাবে তৈরি ও সংরক্ষণ হচ্ছে কি না। এতে কোনও বাড়তি প্রিজারভেটিভ নেই, তাই দীর্ঘক্ষণ রেখে দিলে এতে জীবাণু জন্মাতে পারে। তাই তাজা চালের জল ব্যবহার করাই ভালো। একান্ত ফ্রিজে রাখতে হলে, পাত্র বা বোতলটি নিয়মিত পরিষ্কার করতে হবে। তারপরেও এক সপ্তাহের বেশি রেখে দিয়ে ব্যবহার না করাই উচিত।

সংবেদনশীল ত্বকে চালের জল ব্যবহারে জ্বালা বা অ্যালার্জি হতে পারে। তাই প্রথমে ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। আর ত্বকের দাগ বা পিগমেন্টেশন দীর্ঘদিনের হলে ঘরোয়া টোটকার বদলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.