আন্তঃরাজ্য নাবালিকা পাচারচক্রের সঙ্গে জড়িত ৫ জনকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। দোষীদের সাজা ঘোষণা হবে আগামিকাল শুক্রবারে। অপরাধীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ (অপহরণ), ৩৬৬এ (নাবালিকাকে পতিতাবৃত্তিতে নিয়োগ), ৩৭০এ (পাচার হওয়া ব্যক্তিকে শোষণ), ৩৭২ ও ৩৭৩ (নাবালিকাকে কেনা-বেচা), পকসো আইনের ৬ ও ১৭ ধারা এবং অনৈতিক পাচার প্রতিরোধ আইনের ৩/৪/৫/৬ ধারায় চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানির শেষে আজ, বৃহস্পতিবার ৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, দোষীরা হলেন মির্জামোল্লা ওরফে গাজি, শখের আলি লস্কর ওরফে রাজু, মাবুদা ওরফে মুফাজা সর্দার, আনজুরা বেগম ওরফে মঞ্জু এবং সোমনাথ দাস। এদের সকলে দোষী বলে রায় দিয়েছেন, আলিপুর আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিম্পা দাস। জানা গিয়েছে, ২০১৯ সালের ১২ জুলাই। ১৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে পাচারের অভিযোগ ওঠে। তদন্তের দায়ভার যায় সিআইডির হাতে। তদন্ত এগোতেই উঠে আসে আন্তঃরাজ্য পাচারচক্রের তথ্য।
ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হয়। চার্জগঠন করা হয় ২০২১ সালের ২২ সেপ্টেম্বর। শুরু হয় বিচারপ্রক্রিয়া। শুনানি চলাকালীন ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আত্মপক্ষ সমর্থনে ২ জন সাক্ষ্য দেন। মামলার বিভিন্ন তথ্য, প্রমাণ, সাক্ষীদের বয়ান সব কিছু খতিয়ে দেখে বিচারক ৫ জনকে দোষী বলে রায় দিয়েছেন বিচারক। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অনির্বাণ গুহঠাকুরতা জানান, “এই রায় ন্যায়বিচারের উজ্জ্বল উদাহরণ। দীর্ঘ লড়াইয়ের পর আজ, আদালত ৫ জনকেই দোষী সাব্যস্ত করেছেন।” শুক্রবার দুপুর ১২টায় দোষী ৫ জনের সাজা ঘোষণা করবেন বিচারক।
সর্বশেষ খবর
-
অষ্টমীর সন্ধের সাজ হোক চোখধাঁধানো! এই ৩ টিপস মানলে হার মানবে বলি তারকারাও
-
সলমনের গান শুনে চোখে-মুখে বিরক্তি! ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন সোনু নিগম
-
লেন্স পরলেই চোখ লাল, ঝাপসা দেখছেন? আড়ালে ভয়ংকর কর্নিয়া-সংক্রমণ নয় তো!
-
আস্ত স্কুল ‘গায়েব’ করে প্রোমোটিং চক্র! কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল, বিক্ষোভ হাওড়ায়
-
সাইবার প্রতারণায় গ্রেপ্তার, ছাড়া পেয়ে ফের ঋণের নামে জালিয়াতি! তারপর…