বছর আটেক আগে সাইবার প্রতারণায় গ্রেপ্তার হয়েছিল। ছাড়া পেয়ে ফের ঋণদান সংস্থা খুলে রাজ্যজুড়ে সাইবার প্রতারণা জাল বিছিয়েছিল। বিভিন্ন জেলার বহু মানুষ ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। বৃহস্পতিবার সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বর্ধমান (Burdwan) থানার পুলিশ। ওই সংস্থায় হানা দিয়ে ৬ মহিলা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছে মূল পাণ্ডা অরিত কুমার দাস ও তাঁর স্ত্রী রিমি দাস। এছাড়া ৫ জন মহিলা কর্মীকে আটক করেছে পুলিশ।
বর্ধমান শহরের তিনকোনিয়া এলাকায় গুডশেড রোডে একটি ভাড়া বাড়িতে কয়েকবছর ধরে ঋণদান সংস্থা খুলে সাইবার প্রতারণা চালাচ্ছিল। ঋণ দেওয়ার নাম করে আধার, প্যানকার্ড নিতো। তারপর ঋণ অনুমোদনের জন্য প্রসেসিং ফি নিতে কিআর কোড পাঠাতো। আর সেটাতে ক্লিক করলেই টাকা কাকা যেত অ্যাকাউন্ট থেকে। তবে সবই কম কম পরিমাণে নিত যাতে সন্দেহ না হয়। এক একজনের কাছে একাধিকবার ওই ভাবে টাকা হাতাতো। তার জন্য কর্মীদের নিয়ে আলাদা প্রশিক্ষণ দেওয়া হতো। তিনতলা ভবনজুড়ে অফিস খোলা হয়েছিল। পুরনো কর্মীদের আলাদা ঘর। নতুন আসা কর্মীদের জন্য আলাদা ঘর। রান্নাও থাকার ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষকে ঋণদানের নামে প্রতারণা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিম কার্ডের নম্বর ধরে তদন্তে নামে। সিম বিক্রেতার কাছ থেকে তথ্য পেয়ে এই অফিস চিহ্নিত করা হয়। প্রচুর সিমকার্ড ওই সংস্থার নামে নেওয়া হয়েছিল। এদিন অভিযান চালিয়ে পুলিশ ৪টি ডেস্কটপ কম্পিউটার, ১টা ল্যাপটপ, ৮টা মোবাইল, ১২ টা সিম বাজেয়াপ্ত করেছে। ৫৮০০ মোবাইল নম্বরের লিস্ট পেয়েছে পুলিশ। যাদের ঋণ দেওয়ার নামে টার্গেট করা হয়েছিল। এছাড়া প্রচুর স্ট্যাম্প ও স্ট্যাম্প পেপার মিলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৬ মাসেই মোহভঙ্গ, ‘চিটার’ পৃথ্বীর সঙ্গে বাগদান ভাঙলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
-
‘বন্ধুত্বের বন্ধন…’, জন্মদিনে ‘বন্ধু’ মোদিকে মিষ্টি শুভেচ্ছা মেলোনির
-
অন্নপূর্ণার টাকায় উমা আরাধনা, চাঁদা না নিয়েই অসাধ্যসাধন বাংলার ‘দুর্গা’দের
-
পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা দর্জি-ক্ষৌরকারদের! তৃণমূল সরকারকে দুষে শুভেন্দু বললেন ‘পরিযায়ী বিশ্বকর্মাদের রাজ্যে ফেরাব’
-
এখনও হয়নি প্রতীক-সিদ্ধান্ত! ঝুলেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভবিষ্যৎ, কী মত দু’পক্ষের?