শ্লীলতাহানির ঘটনায় নাম জড়িয়েছিল। তাঁর বাগদত্তাও প্রতারণার অভিযোগ এনেছিলেন। শেষ পর্যন্ত পৃথ্বী শ’র বাগদান ভেঙে গেল। বৃহস্পতিবার ক্রিকেটারের বাগদত্তা আকৃতি আগরওয়াল জানিয়ে দেন, তিনি বাগদান ভেঙে দিয়েছেন। কেন এই সিদ্ধান্ত, সেই নিয়ে অবশ্য মুখ খোলেননি আকৃতি। মাত্র ৬ মাসের মধ্যে কেন ভেঙে গেল তাঁদের বাগদান, সেই নিয়ে নেটদুনিয়ায় চলছে চর্চা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিন সোশাল মিডিয়ায় আকৃতির সঙ্গে বাগদানের খবর জানান পৃথ্বী। জাতীয় দল থেকে বহুদিনই অনেক দূরে সরে গিয়েছেন তিনি। তবে এবছরের আইপিএলে তাঁকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ক্রিকেটপ্রেমীরা মনে করছিলেন, প্রেমজীবনে থিতু হওয়ার পর ক্রিকেটেও হয়তো আবার আগের মতো মন দিতে পারবেন পৃথ্বী। নিজের প্রতিভার প্রতি সুবিচার করবেন। একটা সময় পৃথ্বীর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। কিন্তু পৃথ্বীর কেরিয়ার একেবারে নিম্নগামী।
আরও পড়ুন:
‘অবাধ্য’ তকমা ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টার মধ্যেই পৃথ্বীর ব্যক্তিগত জীবনে ধাক্কা আসতে থাকে। মাসতিনেক আগে তাঁর বাগদত্তা আকৃতি আচমকাই ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাঁর বার্তা, ‘আমি এর আগে বহুবার প্রতারিত হয়েছিলাম। কিন্তু কখনও মুখ খুলিনি। এখনও বিশ্বাস করতে পারছি না, এতটা পথ এগিয়ে যাওয়ার পর…।’ যদিও পোস্টে পৃথ্বীর নাম ছিল না। কিন্তু নেটিজেনরা ধরে নেন, বাগদান হওয়ার পরও পৃথ্বী তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এর সঙ্গে আকৃতি আরও লিখেছেন, ‘যত গুঞ্জন ছিল সব সত্যি। সোশাল মিডিয়ার আপনারা ওর সম্পর্কে যা দেখেন, সব সত্যি।’ নেটদুনিয়ায় অনেকেই দাবি করেন, সোশাল মিডিয়া পোস্ট মারফত আকৃতি জানতে পারেন যে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পৃথ্বী। সেকারণেই এমন পোস্ট। পরে অবশ্য পোস্টটি মুছে দেন আকৃতি।
সেই ঘটনার তিনমাস পর আকৃতি জানিয়ে দিলেন, তাঁদের বাগদান ভেঙে গিয়েছে। ইনস্টাগ্রামে তাঁর বার্তা, একে অপরকে ভালোবাসলেও একসঙ্গে পথ চলা সম্ভব নয়। সেকারণেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত। এই নিয়ে কেউ যেন প্রশ্ন করে তাঁদের বিব্রত না করেন, আবেদন জানিয়েছেন আকৃতি। কিন্তু ৬ মাসের মধ্যেই কেন সম্পর্ক ভাঙল, সেই নিয়ে গুঞ্জন থামছেই না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুষ্টি পেতে বাজার থেকে আনা কলায় ভরসা? রাসায়নিকের কবল থেকে বাঁচুন ৫ উপায়ে
-
৫ মিনিটের ভিডিও কলে চাকরি গেল ৮০ জনের! ‘এত পরিশ্রমের এই ফল!’ বলছেন কর্মীরা
-
মোদির জন্মদিনে ‘উপহার’, স্টপেজ বাড়ল মা তারা এক্সপ্রেসের, এবার দাঁড়াবে বারাকপুরেও
-
পদত্যাগ করলেন মমতার দাদা, আইএফএ নির্বাচনের আগে কেন এমন সিদ্ধান্ত অজিত বন্দ্যোপাধ্যায়ের?
-
গণেশ আরতির সময় মদ্যপ অবস্থায় উদ্দাম নাচ! অঙ্কিতার কীর্তিতে নিন্দার ঝড়, ভাইরাল ভিডিও