Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Employee

৫ মিনিটের ভিডিও কলে চাকরি গেল ৮০ জনের! ‘এত পরিশ্রমের এই ফল!’ বলছেন কর্মীরা

এক লহমায় গোটা ইউনিট বসে গেল এভাবে! ভাবতেই পারছেন না চাকরিহারা মানুষগুলি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৯:১০

options
link
৫ মিনিটের ভিডিও কলে চাকরি গেল ৮০ জনের! ‘এত পরিশ্রমের এই ফল!’ বলছেন কর্মীরা zoom
প্রতীকী ছবি।
Advertisement

কেউ ভাবতেও পারেনি শিফটের মাঝেই আচমকা এক গুগল মিটে লেখা হয়ে যাবে চাকরি হারানোর ফরমান! এমনই মর্মান্তিক অভিজ্ঞতা হল মার্কিন সংস্থায় কর্মরত ৮০ ভারতীয় কর্মীর। আচমকাই এতগুলি পরিবারের বিপুল সমস্যায় পড়ার পোস্ট ভাইরাল নেট ভুবনে।

চাকরিহারা এক কর্মী পোস্টে লিখেছেন, ‘গতকাল পর্যন্তও এক মার্কিন ব্যাঙ্কের কর্মী ছিলাম আমি। আমাকে বলা হয়েছিল কাল বাড়ি থেকেই কাজ করতে হবে। সেইমতো সাড়ে ৬টায় কাজে বসি। কিন্তু ঠিক তিনঘণ্টা পর একটা গুগল মিটে যোগ দিতে বলা হয়। আমরা যারা ইন্ডিয়ান কাস্টমার সার্ভিসে কাজ করি তাদের সকলেই সেখানে বরখাস্ত করা হয়। সব মিলিয়ে ৮০ জন! আশিটা পরিবার বিপদের মুখে পড়ল মাত্র ৫ মিনিটের এক ভিডিও কলে। ভাবতে খারাপ লাগে যে সব কর্পোরেটের জন্য আমরা কাজ করি তারা যে কোনও সময় আমাদের ছুড়ে ফেলতে পারে। ভাবলে আক্ষেপ হচ্ছে আমি আমার কাজটা কত মন দিয়ে করছিলাম।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে ওই মার্কিন সংস্থার তরফে বলা হচ্ছে, প্রত্যাশিত ফল মেলেনি বলেই ওই ভারতীয় কর্মীদের বরখাস্ত করা হয়েছে। এর জবাবে আরেক কর্মী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘ভারতীয় দলের কাছ থেকে ওরা প্রত্যাশিত ফলাফল পাচ্ছিল না! বাজে কথা। আসল ব্যাপার হল, সংস্থার মার্কিন কর্মীদের মধ্যে কর্মী চলে যাওয়ার হার ছিল সবচেয়ে বেশি এবং কাজের বাইরে তাদের হাতে প্রচুর স্বেচ্ছাধীন সময় থাকত। ফলে তারা খুব কমই কাজ ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারত। অথচ আমরা চাকরি হারানোর ভয়ে সবসময়ই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতাম।’

সম্প্রতি ওরাকলের কর্মীরা চাকরি হারানোর মেল পেয়েছেন ভোর ৬টায়। সরাসরি তাঁদের জানিয়ে দেওয়া হয় ‘আপনার পজিশন নিয়ে একটা খারাপ খবর আছে। আজই আপনার শেষ কর্মদিবস।’ যদিও সংস্থা জানায়নি, ঠিক কতজনকে আজ সরিয়ে দেওয়া হয়েছে। তবে ভাইরাল হয়ে গিয়েছে সেই মেল। এবার খবর মিলল গুগল মিটে রাতারাতি মার্কিন সংস্থার ভারতীয়দের চাকরি হারানোর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.