Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

রাধাষ্টমীতে গৌড়ীয় মঠে যাবেন শুভেন্দু, অংশ নেবেন সন্ধ্যারতিতে

সন্ধ্যা আরতির পর গৌড়ীয় মিশনের সন্ন্যাসী ও আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২০:০৫

options
link
রাধাষ্টমীতে গৌড়ীয় মঠে যাবেন শুভেন্দু, অংশ নেবেন সন্ধ্যারতিতে zoom
সাংবাদিকদের মুখোমুখি গৌড়ীয় মঠের সন্ন্যাসীরা। নিজস্ব চিত্র
Advertisement

রাধাষ্টমী মহোৎসবের আয়োজনে তৎপর কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠ। আগামী ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই অনুষ্ঠানে অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যা আরতির পর গৌড়ীয় মিশনের সন্ন্যাসী ও আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

গৌড়ীয় মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯১৮ সালে প্রতিষ্ঠা হয় গৌড়ীয় মঠের। গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার প্রচার ও প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এই প্রতিষ্ঠান। রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে সন্ন্যাসী, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বহু ভক্তের সমাগম হবে বাগবাজারে। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। গৌড়ীয় মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব ১০৭ তম বর্ষে পদার্পণ করছে। উৎসবকে কেন্দ্র করে দিনভর বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Gouriyo-moth-1
গৌড়ীয় মঠের রাধারানি ও কৃষ্ণ। নিজস্ব চিত্র

গৌড়ীয় মিশনের তরফে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর অধিবাস মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। ওইদিন বিশেষ পুজো ও হরিনাম সংকীর্তণের আয়োজন করা হয়েছে। পরদিন ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সারা দিনব্যাপী চলবে হরিনাম সংকীর্তন-সহ নানা অনুষ্ঠান। সন্ধ্যায় বিশেষ পূজা-আরতিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর গৌড়ীয় মিশনের সন্ন্যাসী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বাগবাজার গৌড়ীয় মঠে এক সাংবাদিক সম্মেলনে গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, “রাধাষ্টমী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম পরিদর্শন করবেন।”

WB CM Suvendu Adhikari to visit Gaudiya Math
সাংবাদিকদের মুখোমুখি গৌড়ীয় মঠের সন্ন্যাসীরা। নিজস্ব চিত্র
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.