Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026 Theme

শিবের তাণ্ডব, বারাণসীর পুরোহিতদের মন্ত্রোচ্চারণে অষ্টমীর অঞ্জলি, ‘যিশু পাড়া’ পার্ক স্ট্রিট এবার পুজোময়

সমগ্র থিমভাবনা জানালেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়।

সুলয়া সিংহ
সুলয়া সিংহ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:৩৯

link
সুলয়া সিংহ
সুলয়া সিংহ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:৩৯

options
link
শিবের তাণ্ডব, বারাণসীর পুরোহিতদের মন্ত্রোচ্চারণে অষ্টমীর অঞ্জলি, ‘যিশু পাড়া’ পার্ক স্ট্রিট এবার পুজোময় zoom
ছবি: ব্রতীন কুণ্ডু।
Advertisement

শিবই সৃষ্টি। শিবই প্রলয়। তাই পার্ক স্ট্রিটে প্রথমবারের দুর্গাপুজোর থিম (Durga Puja 2026 Theme) হিসেবে মহাদেবের লীলাকেই বেছে নিয়েছে কলকাতা সনাতনী সংঘ। দেবাদিদেবের রুদ্র রূপ থেকে পার্বতীর প্রতি তাঁর ভালোবাসা, সবটা নিয়েই এবার শঙ্কুদেব পাণ্ডার উদ্য়োগে আয়োজিত পুজো জমজমাট।

পার্ক স্ট্রিট বলতেই শহরবাসীর চোখে ভেসে ওঠে বড়দিন, ইংরাজি নববর্ষের আলোকজ্জ্বল রাস্তা। ডিসেম্বরে ভিড়ে ঠাসা পার্ক স্ট্রিট শারদোৎসবের সময় কার্যত ফাঁকাই থাকে। সেই প্রমোদ সরণিতেই এবার মা আসছে। প্রথমবারের জন্য। সৌজন্যে কলকাতা সনাতনী সংঘ। বুধবার ভূমিপূজার মধ্যে দিয়ে জোরকদমে শুরু হয় প্রস্তুতি। শঙ্কুদেবের কথায়, “আমরা খুঁটিপুজোয় বিশ্বাসী নই। সমস্ত সনাতনী নিয়ম মেনে ভূমিপুজোর মধ্যে দিয়েই দুর্গাপুজোর সূচনা করছি।” ঢাকের বাদ্যি ও শঙ্খনিনাদে হয় পুজোর থিম সং লঞ্চ। এরপরই শঙ্কুদেবের গলায় শোনা যায় পুজোর থিমভাবনার কথা। বাকি পুজো কমিটিগুলোকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আমাদের দুর্গাপুজোর ভাবনা এবার গোটা কলকাতাকে চমকে দেবে। শিবের তাণ্ডব, লয় দেখা যাবে মণ্ডপে। অন্য কোনও পুজো আমাদের টেক্কা দিতে পারবে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহালয়া থেকেই হাজারো আয়োজন থাকবে অ্যালেন পার্কে। বিনামূল্যে উপভোগ করা যাবে বলিউডের নামী-দামি তারকার পারফরম্য়ান্স। অষ্টমীতে বারাণসীর পুরোহিতদের মন্ত্রোচ্চারণেই হবে অঞ্জলি।

পুরাণ মতে, জামাই হিসেবে শিবকে পছন্দ ছিল না রাজা দক্ষর। কিন্তু পিতার অমতে শিবকে বিয়ে করেন সতী। একবার দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেও সেখানে শিব ও সতীকে আমন্ত্রণ জানাননি। তবে বিনা আমন্ত্রণেই যজ্ঞে পৌঁছে যান সতী। ক্ষুব্ধ দক্ষ রীতিমতো অপমান করেন মহাদেবকে। স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের অনলে আত্মাহুতি দেন সতী। স্ত্রীর দেগত্যাগে শোক ও ক্রোধে উন্মত্ত শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। নটরাজ রূপে তাঁর তাণ্ডব নৃত্য কাঁপিয়ে দিয়েছিল আসমুদ্র হিমাচল। কথিক আছে, এই নৃত্যের মাধ্যমেই মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের চক্র পরিচালিত হয়। তাই তাণ্ডব যেমন উগ্র বা প্রলয়ের প্রতীক, তেমনই সৃষ্টির আনন্দ প্রকাশও। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, “লয়ের অর্থ যেমন প্রলয়, ধ্বংস, তেমনই ছন্দ। আর এই দুইয়েরই প্রতীক শিব। তাই মণ্ডপে মহাদেবের উভয় রূপই ফুটে উঠবে। যেমন চোখে পড়বে তাণ্ডব, তেমন শিব-পার্বতীর বিবাহেরও সাক্ষী থাকবেন দর্শকরা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@_sangbadpratidin)

মহালয়া থেকেই হাজারো আয়োজন থাকবে অ্যালেন পার্কে। বিনামূল্যে উপভোগ করা যাবে বলিউডের নামী-দামি তারকার পারফরম্য়ান্স। অষ্টমীতে বারাণসীর পুরোহিতদের মন্ত্রোচ্চারণেই হবে অঞ্জলি। সেদিন রাত থেকে পরদিন, অর্থাৎ নবমী পর্যন্ত জগরাতায় অংশ নিতে পারবেন আপনিও। দশমীতে মায়ের আশীর্বাদ নিয়ে সিঁদুর খেলায় মেতে উঠবে বাঙালি। সবমিলিয়ে বাঙালি সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনে এবার পুজোয় ‘যিশু পাড়া’র অনন্য ছবি দেখবে কলকাতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.