নেলপলিশে বন্ধ্যাত্বের আশঙ্কা, পুজোর সময় নখ রাঙানোর আগে কী দেখে নিতে ভুলবেন না
অনেক সাজগোজের পরেও নেলপলিশ যদি এবড়ো খেবড়ো হয়ে থাকে, তবে মনটা কেমন খুঁতখুঁত করে তাই না?
আরও পড়ুন:
নেলপলিশে থাকা ফরম্যালডিহাইড সবচেয়ে বেশি বিপদ ডেকে আনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি 'গ্রুপ ১ হিউম্যান কার্সিনোজেন' বলে। এই উপাদানটি নখ থেকে পেটে যায়। তার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে যাওয়ার ফলে ন্যাসোফ্যারিঞ্জিয়াল ক্যানসার হতে পারে। তাই এই উপাদানটি থাকলে ওই ধরনের নেলপলিশ না ব্যবহার করাই ভালো।
নেলপলিশ টলুইন নামে আরও একটি ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়। যা নেলপলিশ মসৃণ করতে সহযোগিতা করে। এটি স্নায়ুতন্ত্রে ক্ষতিকর প্রভাব ফেলে। এই টলুইন থাকা নেলপলিশ দিনের পর দিন ব্যবগার করলে মাথাঘোরা, ক্লান্তি দেখা দিতে পারে। শুধু তাই নয় দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে।
আরও পড়ুন:
অনেক নেলপলিশে ট্রাইফিনাইল ফসফেট এবং জাইলিন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়। যার ফলে নেলপলিশ দিনের পর দিন নখে প্রায় অক্ষত অবস্থায় থেকে যায়। আর আমরা ভাবি, নেলপলিশের গুণগত মান কতই না ভালো। তবে এই ধরনের নেলপলিশ নাকি শরীরের জন্য বেশ ক্ষতিকারক। এই উপাদানের ফলে দ্রুত রক্ত শোষিত হতে পারে। ক্যানসারের আশঙ্কাও বেড়ে যায় বেশ কয়েক গুণ।