Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Vishwakarma Puja 2026

উন্নতির শিখরে পৌঁছতে চান? বিশ্বকর্মা পুজোয় কর্মক্ষেত্রে এই কাজগুলি করতেই হবে

বিশ্বকর্মা পুজোর আনন্দে গা ভাসাতে প্রস্তুত উৎসবমুখর বাংলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৯:৩০

options
link
উন্নতির শিখরে পৌঁছতে চান? বিশ্বকর্মা পুজোয় কর্মক্ষেত্রে এই কাজগুলি করতেই হবে zoom
ছবি: সংগৃহীত
Advertisement

বিশ্বকর্মা পুজোর আনন্দে গা ভাসাতে প্রস্তুত উৎসবমুখর বাংলা। মূলত কারখানায় পূজিত হন বিশ্বকর্মা। জ্যোতিষ শাস্ত্রমতে, বিশ্বকর্মা পুজো করলে কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য পেতে পারেন। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। শাস্ত্রজ্ঞদের মতে, শুধু পুজো করলেই হবে না, বেশ কিছু সামগ্রী কর্মক্ষেত্র থেকে দ্রুত সরিয়ে ফেলা প্রয়োজন। তাতেই কেরিয়ারে তড়িৎ গতিতে উন্নতি হতে পারে।

  • বিশ্বকর্মা পুজোর আগে অফিস, দোকান, গ্যারেজ এবং দোকান পরিষ্কার করে নিন। এছাড়া সেখানে থাকা যন্ত্রাংশ এবং অন্যান্য যানবাহনও সাফসুতরো করে নিন।
  • পুজোর দিন যন্ত্রপাতি কিংবা যানবাহনে সিঁদুর ছুঁইয়ে নিন। তার গায়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল দিন। ‘ওঁম বিশ্বকর্মণ্যে নমোঃ’ মন্ত্রোচ্চারণ করুন।
  • বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিক থেকে শিল্পী সকলকে দানধ্যান করতে পারেন। প্রসাদ খাওয়াতে পারেন। কিংবা কোনও উপহার দিতে পারেন। অন্ন কিংবা বস্ত্রদানও করতে পারেন।
  • এদিন ভুলেও কোনও যন্ত্র ব্য়বহার করবেন না। যানবাহনকেও পারলে বিশ্রাম দিন।
  • যাঁরা বিশ্বকর্মা পুজো করছেন তাঁরা এদিন ভুলেও মাছ, মাংস খাবেন না। মদ্যপানও না করাই ভালো। তার পরিবর্তে নিরামিষ খাবার খান। ফলও খেতে পারেন।

জেনে নিন শুক্রবার বিশ্বকর্মা পুজো করার শুভ সময়। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১৮ তারিখ সকাল ৭টা বেজে ৩ মিনিট ৩০ সেকেন্ডে মধ্যে, ৭টা ৫২ মিনিট ৮ সেকেন্ড থেকে ১০টা ১৮ মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৪৩ মিনিট ৬ সেকেন্ড থেকে ২টো ২১ মিনিট ৬ সেকেন্ডের মধ্যে, ৩টে ৫৯ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৫টা ৩৫ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে, সন্ধ্যা ৭টা ১০ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৮টা ৪৭ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত অমৃত যোগ। মাহেন্দ্রযোগ সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে ও ১০টা ১৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.