অনুষ্ঠানবাড়ি হোক বা পুজোমণ্ডপ— হাত ভরে মেহেন্দি না লাগালে সাজ সম্পূর্ণ হয় না বলে মনে করেন অনেকেই। হাতের হাতু ও বাহু জুড়ে মেহেন্দির রঙেই ফুটিয়ে তোলা হয় নানা রকমের মনমতো নকশা। কথায় বলে, স্বামী ভালোবাসলে তবেই নাকি স্ত্রীয়ের হাতের মেহেন্দির রঙ গাঢ় হয়! আসলে কিন্তু মেহেন্দির রঙ গাঢ় করার নানাবিধ টোটকা রয়েছে। তা কাজে লাগালে পাওয়া যাবে পছন্দসই রঙের শেড (Make Your Mehendi Darker)।

আরও পড়ুন:
১. টাটকা মেহেন্দি ব্যবহার করুন
গাঢ় রঙের মেহেন্দির জন্য প্রথমেই প্রয়োজন ভালো মানের টাটকা হেনা পাউডার। পুরনো বা অনেক দিন আগে তৈরি করা পেস্টের তুলনায় টাটকা হেনা থেকে ভালো রং পাওয়ার সম্ভাবনা বেশি। রেডিমেড মেহেন্দি পেস্টও কিনে নেওয়া যায়, তবে সেক্ষেত্রেও কেনার আজ্ঞে গুণমান যাচাই করা জরুরি।
২. মেহেন্দি লাগানোর আগে জরুরি হাতের পরিচর্যা
মেহেন্দি লাগানোর আগে হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ত্বকে অতিরিক্ত তেল, ক্রিম বা ময়লা থাকলে মেহেন্দির রং ভালোভাবে বসতে সমস্যা হয়। নিয়মিত হ্যান্ড ক্রিম ব্যবহার করতে পারলে হাতের ত্বক আগে থেকেই মসৃণ থাকে, ফলে রঙ ধরতে সমস্যা হয় না।
৩. এসেনশিয়াল অয়েল ব্যবহারে সতর্ক থাকুন
মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর অনেকে অল্প পরিমাণ টি ট্রি বা ইউক্যালিপটাস অয়েল ব্যবহার করেন। কারণ বিশ্বাস করা হয় এতে মেহেন্দির রং দ্রুত গাঢ় হবে। তবে এসেনশিয়াল অয়েল কখনও সরাসরি ত্বকে লাগানো উচিত নয়। সব সময়েই তা ব্যবহারের আগে অন্য তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া উচিত।
৪. মেহেন্দি যতক্ষণ সম্ভব রেখে দিন
মেহেন্দি দ্রুত তুলে ফেললে গাঢ় রং পাওয়ার সম্ভাবনা কমে। মেহেন্দি লাগাতে চাইলে ধৈর্য নিয়েই বসতে হবে কাজে। পেস্টটি সম্পূর্ণ শুকিয়ে গেলেও যতক্ষণ সম্ভব হাতে রেখে দিন। সবথেকে ভালো হয় রাতভর রেখে দিতে পারলে।

৫. লেবু-চিনির মিশ্রণ লাগাতে পারেন
মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর লেবুর রস ও সামান্য চিনি মিশিয়ে খুব অল্প পরিমাণে নকশার উপর লাগাতে পারেন। এতে মেহেন্দির রঙ গাঢ় হয়। তবে মিশ্রণটি যেন বেশি জল-জল না হয়, তা দেখবেন। এতে মেহেন্দি বসার বদলে গলে যেতে পারে।
মনে রাখবেন, মেহেন্দির রং কতটা গাঢ় হবে তা হেনার মান, ত্বকের ধরন, কতক্ষণ মেহেন্দি রাখা হয়েছে এবং মেহেন্দির স্বাভাবিক রঞ্জক উপাদানের উপর নির্ভর করে। দ্রুত গাঢ় করার জন্য ত্বকে কোনও অজানা রাসায়নিক বা ‘ব্ল্যাক হেনা’ ব্যবহার না করাই নিরাপদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিক্ষাদপ্তরের অফিসে মোচ্ছব! ঘরে গ্যাস জ্বালিয়ে মাংস রান্না, বিতর্কে বালুরঘাটের কর্মীরা
-
ছুটিতে দেশে ফিরেই বিপত্তি! সংযুক্ত আরব আমিরশাহীতে ভিসা বাতিল ৫ হাজার বাংলাদেশির
-
‘মহিলা বলেই মেলেনি চাকরি’, লিঙ্গবৈষম্যে অভিযুক্ত ইন্ডিয়ান অয়েল, ১২ লক্ষ ক্ষতিপূরণের ‘সুপ্রিম’ নির্দেশ
-
স্বাস্থ্যবিমা বাড়ল আড়াই গুণ! পুজোর আগে সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার নবান্নের
-
এবার বন্দে ভারতে চড়েই প্রতিমা দর্শন, পুজোর বাংলায় নয়া চমক