যোগ্য হওয়া সত্ত্বেও মহিলা বলে চাকরি মেলেনি। লিঙ্গবৈষম্যের গুরুতর অভিযোগ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই মামলা ওঠে সুপ্রিম কোর্টে। যার পর অভিযোগকারী মহিলাকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল দুই বিচারপতির বেঞ্চ। এলপিজি বটলিং প্ল্যান্টে ‘রিফিলিং হেল্পার’ পদের চাকরি থেকে বঞ্চিত করা হয় ওই মহিলাকে। সর্বোচ্চ আদালত এই ঘটনাকে “নারীত্বের প্রতি চরম অবমাননা” বলে ভর্ৎসনা করে জ্বালানি সংস্থাকে।
ইন্ডিয়ান ওয়েলের বিরুদ্ধে অভিযোগ করেন পাঞ্জাবের গুদা গ্রামের বাসিন্দা সুমিত্রা। এলপিজি বটলিং প্ল্যান্টে কাজের জন্য গঠিত একটি স্থানীয় কমিটির মাধ্যমে সুপারিশকৃত ৪৯ জন প্রার্থীর তালিকায় ছিলেন তিনি। অভিযোগ, সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও মহিলা বলে ভারী গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন না— এমন এক লিঙ্গভিত্তিক অজুহাতে তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়নি। অথচ বাকি ৪৩ জন পুরুষ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়।
এই মামলা ওঠে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিপুল এম পাঞ্চালীর বেঞ্চে। দুই বিচারপতি এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, “শুধুমাত্র মহিলা হওয়ার কারণেই কি আপনারা তাঁকে নিয়োগ দেননি? এটি নারীত্বের প্রতি অপমান।” আদালত পর্যবেক্ষণ, মহিলারাই প্রতিদিন বাড়িতে এলপিজি সিলিন্ডার নাড়চাড়া করেন। এমতাবস্থায়, সিলিন্ডার ওঠানোর কাজ মহিলারা করতে পারবে না— এমনটা বলা ঠিক নয়।”
আদালত উল্লেখ করে, আবেদনকারী এখন অবসরের বয়সে পৌঁছে গিয়েছেন। তিনি দীর্ঘ সময় ধরে নিজের অধিকারের জন্য লড়াই চালিয়ে গিয়েছেন। তাই তাঁকে সরাসরি নিয়োগ প্রদানের পরিবর্তে এককালীন ক্ষতিপূরণ প্রদান করাকেই আদালত উপযুক্ত বলে মনে করেছে। এই অবস্থায় ইন্ডিয়ান ওয়েলকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সর্বশেষ খবর
-
পুজোর আগে রোজভ্যালি আমানতকারীদের জন্য সুখবর! ৬ মাসের মধ্যে টাকা ফেরত দিতে বলল হাই কোর্ট
-
মেয়ের শিক্ষিকাকে যৌন হেনস্তা! অভিযুক্ত আইনজীবী, গ্রেপ্তারির দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ
-
পুলিশকে হুমকির অডিও ফাঁস! ‘অফিসারের গালে চুমু খাব?’, তোপ বিধায়ক অসীমের
-
রোহিত নন, গিলের সঙ্গে ওপেনিংয়ে যশস্বী! কেন এমন বিকল্প ভাবনা গম্ভীরদের?
-
‘সিনেমা আর আধ্যাত্মিক জগৎ যখন…’, আমিরের সঙ্গে সাক্ষাৎ, সতীশাচার্য মহারাজের পোস্ট ঘিরে চর্চা