পুজোর আগে রাজ্য সরকারী কর্মী ও তাঁদের পরিবারের জন্য সুখবর দিল সরকার। সরকারি কর্মীদের স্বাস্থ্যবিমায় ক্যাশলেসের সীমা বাড়িয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় রাজ্যে সরকারি কর্মীরা স্বাস্থ্যবিমায় পরিষেবা পেয়ে থাকেন। এর আগে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর জন্য প্রাপকরা ক্যাশলেসের সুবিধা পেতেন ২ লক্ষ টাকা। এবার সেই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হল। এর আওতায় উপকৃত হবেন প্রায় ১১ লক্ষ মানুষ। এর মধ্যে সরকারি কর্মী প্রায় আড়াই লক্ষ ও পেনশনভোগী প্রায় দেড় লক্ষ। বাকিরা তাঁদের উপর নির্ভরশীল পারিবারিক সদস্য।
অর্থদপ্তরের মেডিক্যাল সেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত ৩ লক্ষ টাকা সুবিধা পাবেন প্রাপকরা।
আরও পড়ুন:
অর্থদপ্তরের মেডিক্যাল সেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত ৩ লক্ষ টাকা সুবিধা পাবেন প্রাপকরা। এতদিন পর্যন্ত প্রতিবার হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ দু’লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ চিকিৎসার সুযোগ পাওয়া যেত। নয়া নিয়ম অনুযায়ী ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমে কো-মর্বিডিটি সহ রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ অথবা সুপার স্পেশালিস্টের পরামর্শ নিতে আর প্রাথমিক চিকিৎসকের রেফারেল নোট বাধ্যতামূলক নয়।

রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের পক্ষ থেকে ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, নয়া সিদ্ধান্তের ফলে অসংখ্য মানুষ রাজ্যের গুরুত্বপূর্ণ বেসরকারী হাসপাতালগুলিতে আধুনিক চিকিৎসার সুবিধা নিতে পারবেন।
সর্বশেষ খবর
-
পুজোর আগে রোজভ্যালি আমানতকারীদের জন্য সুখবর! ৬ মাসের মধ্যে টাকা ফেরত দিতে বলল হাই কোর্ট
-
মেয়ের শিক্ষিকাকে যৌন হেনস্তা! অভিযুক্ত আইনজীবী, গ্রেপ্তারির দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ
-
পুলিশকে হুমকির অডিও ফাঁস! ‘অফিসারের গালে চুমু খাব?’, তোপ বিধায়ক অসীমের
-
রোহিত নন, গিলের সঙ্গে ওপেনিংয়ে যশস্বী! কেন এমন বিকল্প ভাবনা গম্ভীরদের?
-
‘সিনেমা আর আধ্যাত্মিক জগৎ যখন…’, আমিরের সঙ্গে সাক্ষাৎ, সতীশাচার্য মহারাজের পোস্ট ঘিরে চর্চা