পিচরাস্তায় বসছে রেললাইন। তৈরি হচ্ছে দু’টি স্টেশনও। ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। বাহন বন্দে ভারতে চেপে ‘ভূস্বর্গে মা’ দর্শনের সুযোগ এবার বর্ধমানে। অভিনব ভাবনা বর্ধমানের সুভাষ অ্যাথলেটিক ক্লাব পরিচালিত অরবিন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসবে। এবারের থিম ‘বাহন বন্দে ভারত ভূস্বর্গে মা’। নারী কলোনির ৭৬ তম বর্ষের এই পুজোয় এবার নজরকাড়া ভাবনা।

আরও পড়ুন:
পুজো কমিটির সম্পাদক অঙ্কন গুহ জানান, দর্শনার্থীরা বন্দে ভারত ট্রেনে চেপে মণ্ডপে এসে প্রতিমা দর্শন করবেন। কাশ্মীরের পরিবেশ, অনুভূতি পাওয়া যাবে মণ্ডপে। জানা গিয়েছে, প্রায় আড়াইশো মিটার রাস্তায় রেল লাইন পাতা হবে। বন্দ ভারতের মতো দেখতে ট্রেন থাকবে রেললাইনে। মণ্ডপ থেকে আড়াইশো মিটার দূরে একটা স্টেশন ও প্ল্যাটফর্ম থাকবে। আর মণ্ডপের সামনে আর একটা স্টেশন ও প্ল্যাটফর্ম।

মোড়ের মাথায় প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারতে উঠবেন দর্শনার্থীরা। মোট তিনটি কম্পার্টমেন্ট থাকবে। দুটি জেনারেল ও একটি ভিআইপি কম্পার্টমেন্ট। ক্লাবের আর এক কর্মকর্তা কিংশুক ঘোষ জানান, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই তাঁদের ট্রেন হবে। কোনও পার্থক্য ধরতে পারবেন না কেউ। আর একচালার প্রতিমাতেও থাকবে নতুনত্ব। মণ্ডপের ভিতরে বরফের দেশ। ভূস্বর্গ কাশ্মীরে প্রতিমা দর্শনের সুযোগ দর্শনার্থীদের। এবারের পুজোর থিমের মূল ভাবনা অনুভব ঘোষের। তাঁর পরিকল্পনাতেই এখন মণ্ডপসজ্জার কাজ চলছে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলা থেকেই আসবে ওই বন্দে ভারত ট্রেন। আলোকসজ্জাও সেখানকার শিল্পীরা করবেন। অভিনবত্বে এবার দর্শনার্থীদের ঢল নামবে, আশা উদ্যোক্তাদের। ভাবনার দিক থেকে বর্ধমান শহরের তথাকথিত বড় বা বিখ্যাত পুজোগুলির মধ্যে এবার জায়গা করে নেবে অরবিন্দ পল্লি সর্বজনীন দুর্গোৎসব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোহিত নন, গিলের সঙ্গে ওপেনিংয়ে যশস্বী! কেন এমন বিকল্প ভাবনা গম্ভীরদের?
-
‘সিনেমা আর আধ্যাত্মিক জগৎ যখন…’, আমিরের সঙ্গে সাক্ষাৎ, সতীশাচার্য মহারাজের পোস্ট ঘিরে চর্চা
-
খিদে বড় বালাই! পেটের জ্বালায় বুকসমান জলে ডুবে ভূতনিতে ত্রাণ জোগাড়ে ‘খণ্ডযুদ্ধ’
-
শিক্ষাদপ্তরের অফিসে মোচ্ছব! ঘরে গ্যাস জ্বালিয়ে মাংস রান্না, বিতর্কে বালুরঘাটের কর্মীরা
-
ছুটিতে দেশে ফিরেই বিপত্তি! সংযুক্ত আরব আমিরশাহীতে ভিসা বাতিল ৫ হাজার বাংলাদেশির