Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Arijit Singh Ramayana

‘জয় জয় রাম’-এ ২০০ টেক! ‘রামায়ণ’-এর গানে কেন নাজেহাল অরিজিৎ সিং?

'রামায়ণ'-এ অরিজিৎ সিংয়ের গান রেকর্ডিংয়ের সিক্রেট ফাঁস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২০:০৮

options
link
‘জয় জয় রাম’-এ ২০০ টেক! ‘রামায়ণ’-এর গানে কেন নাজেহাল অরিজিৎ সিং? zoom
'রামায়ণ'- এর গানে অরিজিৎ। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

গণেশ চতুর্থীর আবহে সোমবারই নির্মাতারা প্রকাশ্যে এনেছেন ‘রামায়ণ’-এর প্রথম গান ‘জয় জয় রাম’। রাম-সীতার চিরন্তন প্রেমগাথার উদযাপন দেখে মুগ্ধ দর্শক। বিশেষ করে রঘুনন্দনরূপী রণবীরকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। এযাবৎকাল যে নেতিবাচক চর্চা চলছিল, তাতেও যেন যতিচিহ্ন বসাল ‘জয় জয় রাম’ গানের ভিডিও তা বললে অত্যুক্তি হবে না। কিন্তু, জানেন এই গান রেকর্ড করতে অরিজিৎ সিংয়ের মতো সঙ্গীতশিল্পী একেবারে নাস্তানাবুদ!

‘জয় জয় রাম’ গানটি গাইতে রীতিমতো নাকানিচোবানি খেয়েছেম অরিজিৎ! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই শোনা যাচ্ছে। এক, দুই বা দশ নয়, প্রায় দুশোটি টেক নিতে হয়েছিল অরিজিৎ সিংকে। বিনোদনমূলক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক সূত্র জানিয়েছে, ‘জয় জয় রাম’ রেকর্ড করার সময় অরিজিৎ সিং ভক্তি ও আবেগের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। এর ফলে প্রায় দুশোটি টেক নিতে হয়েছিল অরিজিৎকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ramayana Poster, Song: Ram Ranbir Kapoor Lovingly Fixes Sita Sai Pallavi’s Hair
‘রামায়ণ’-এর নতুন গান-পোস্টারে নজরকাড়া রাম-সীতার প্রেমময় মুহূর্ত

প্রতি টেকে আবেগকে আরও গভীরভাবে অনুভব করার চেষ্টা করছিলেন। তিনি সেই অনুভূতিতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে গানটি যেন শেষই করতে চাইছিলেন না। শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে গানের আবেগের কাছে নিজেকে সমর্পণ করেন। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া ‘জয় জয় রাম’ গানটির সুর করেছেন এ আর রহমান।রাম-সীতার ভূমিকায় রণবীর কাপুর, সাই পল্লবীর রসায়নের প্রশংসা করে ‘ঐশ্বরিক’ আখ্যা দিয়েছেন।

Arijit Singh to watch Bigg Boss for Qazi
অরিজিৎ সিং

কেউ বা আবার ‘জয় জয় রাম’ গানে রণবীরের ব্যক্তিত্ব, শরীরী ভাষা, অভিভ্যক্তির প্রশংসা করেছেন। শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিংয়ের কণ্ঠে গান মুক্তির পরই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় হয়েছে গানটি। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রামদর্শনে বিভোর রণবীরের এহেন ‘পরিবর্তন’ কিন্তু নজর এড়ায়নি অনুরাগীদেরও। যা কিনা ‘রামায়ণ’-এর পয়লা গানেই স্পষ্ট। রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে অভিনেতাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.