Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Howrah

আস্ত স্কুল ‘গায়েব’ করে প্রোমোটিং চক্র! কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল, বিক্ষোভ হাওড়ায়

বিজেপি নেতা অজয় মান্না বলেন, ''তৃণমূল স্কুলটিকে চক্রান্ত করে প্রোমোটারদের হাতে তুলে দিয়েছে। আমরা এখন সরকারে এসেছি। আমরা কোনওভাবেই এরকম একটি স্কুলকে বন্ধ হতে দেব না।''

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৮:০৭

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৮:০৭

options
link
আস্ত স্কুল ‘গায়েব’ করে প্রোমোটিং চক্র! কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল, বিক্ষোভ হাওড়ায় zoom
বর্তমানে স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলছে। নিজস্ব চিত্র।
Advertisement

মধ্য হাওড়ায় দেশবন্ধু বিদ্যালয় নামে একটি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ করে প্রোমোটিং করার ষড়যন্ত্র! আর এহেন কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূলের। অভিযোগ, স্থানীয় নেতারাই নাকি ওই স্কুল বিল্ডিংটিকে প্রোমোটিংয়ের জন্য দিয়ে দিয়েছে। আর সেই অভিযোগ তুলে ও স্কুলটিকে প্রোমোটিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য বিক্ষোভ দেখালেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র থেকে বর্তমান শিক্ষক ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্কুলের প্রাক্তন ছাত্ররা। সেখানে বিক্ষোভে গিয়ে সামিল হন বিজেপির হাওড়া জেলার সহ-সভাপতি অজয় মান্না।

জানা গিয়েছে, ওই স্কুলে বর্তমানে ৫৭ জন ছাত্র রয়েছে। বর্তমানে স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলছে বলে খবর।

এদিকে স্কুল বিল্ডিংটির প্রোমোটিং করার প্রতিবাদে ওই স্কুলের প্রধান শিক্ষক অরূপ কুমার দাস হাওড়া জেলার স্কুল শিক্ষা পরিদর্শককে এদিন দুপুরেই গিয়ে একটি চিঠি দেন। হাওড়া জেলা স্কুল শিক্ষা পরিদর্শক বিমল কৃষ্ণ গায়েন এই প্রসঙ্গে বলেন, ‘‘ওই স্কুলের প্রধান শিক্ষক আমাকে একটি চিঠি দিয়ে গিয়েছেন। সেখানে ওই স্কুল সম্পর্কে কিছু বলেছেন। সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” শুধু তাই নয়, খুব শীঘ্রই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যেতে পারেন জেলা স্কুল পরিদর্শক। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ওই স্কুলে বর্তমানে ৫৭ জন ছাত্র রয়েছে। বর্তমানে স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলছে বলে খবর। এই প্রসঙ্গে বিমলবাবু জানান, ওই স্কুলে কী হচ্ছে তা আমরা খতিয়ে দেখছি। এই প্রসঙ্গে বিজেপি নেতা অজয় মান্না বলেন, ”তৃণমূল স্কুলটিকে চক্রান্ত করে প্রোমোটারদের হাতে তুলে দিয়েছে। আমরা এখন সরকারে এসেছি। আমরা কোনওভাবেই এরকম একটি স্কুলকে বন্ধ হতে দেব না। এ ব্যাপারে আমাদের সরকার জিরো টলারেন্স। আমরা এই স্কুলের একটা ইঁটও খুলতে দেবো না।’’ শুধু তাই নয়, অজয় মান্না পুরো ঘটনায় পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন। জানা গিয়েছে, স্কুলটি ১৯৫৪ সালে স্থাপিত হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত সরকারের আমলে স্কুলটিকে ঘিরে চক্রান্ত হয়েছে বলে অভিযোগ প্রাক্তনীদের। অবিলম্বে স্কুল পুরানো পরিস্থিতিতে ফেরানোর আবেদন জানিয়েছেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.