রাজ্যে পালাবদলের পর রাজ্যের একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই পথে হেঁটেই এবার নিয়োগ নিয়ে বড় বার্তা দিলেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তাঁর কথায়, উৎসবের আগে এবং পরে দমকলে ব্যাপক নিয়োগ (Fire Department Recruitment) করা হবে। শুধু তাই নয়, পুজোয় দমকলের পরিকল্পনা নিয়েও বিস্তারিত তথ্য দেন মন্ত্রী।
আসন্ন পুজোর দিনগুলিতে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো, দ্রুত অগ্নিকাণ্ড মোকাবিলা- সহ নাগরিক নিরাপত্তাকে সুনিশ্চিত করে তুলতে রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় বৈঠকে বসেন মন্ত্রী।
আরও পড়ুন:
পালাবদলের পর সরকারে প্রথম দুর্গাপুজো। ছোট, বড় মিলিয়ে এবার রাজ্য জুড়ে প্রায় ৬০ হাজার পুজো হবে। বাঙালীর মেগা এই উৎসবকে নির্বিঘ্নে মেটাতে ইতিমধ্যেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউটাউন অ্যাকশন এরিয়া ১-র অগ্নিনির্বাপন দপ্তরে সব জেলার আধিকারিকদের নিয়ে একটি সমন্বয় বৈঠক করেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ‘‘এই মুহূর্তে রাজ্যের ১৭৫ টি স্থায়ী ফায়ার স্টেশন রয়েছে। উৎসব মরশুম অর্থাৎ দুর্গা, কালী, জগদ্ধাত্রী, ছট পুজো উপলক্ষে আরও ১০৯ টি অস্থায়ী অগ্নিনির্বাপন কেন্দ্র গড়ে তোলা হবে। নাগরিক সুরক্ষার খাতিরে ফায়ার স্টেশনগুলিতে সর্বক্ষণ দক্ষ কর্মী, জলের গাড়ি, বাইক বাহিনী- সহ অগ্নিনির্বাপনে যাবতীয় সরঞ্জাম মজুত রাখা হবে।”
আসন্ন পুজোর দিনগুলিতে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো, দ্রুত অগ্নিকাণ্ড মোকাবিলা- সহ নাগরিক নিরাপত্তাকে সুনিশ্চিত করে তুলতে রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় বৈঠকে বসেন মন্ত্রী। সেই আলোচনা শেষে একটি সাংবাদিক বৈঠক করে মন্ত্রী কৌশিকবাবু জানিয়েছেন, এবার ৬০ হাজার পুজো হবে। উৎসব উপলক্ষে স্থায়ী ও অস্থায়ী ২৮৪ টি দমকল কেন্দ্র সর্বদা প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি নতুন করে ২৫০ টি অগ্নিনির্বাপন গাড়ি নামানো হবে। গত বছরের তুলনায় এবার দ্বিগুন হারে কিয়স্ক বাড়িয়ে ৫০ টি করা হয়েছে। সেখান থেকে অগ্নিকাণ্ড রোধে নাগরিকদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচার চলবে। এছাড়াও ৩৫০ টি মোটরবাইক রাস্তায় নামছে। এই বিষয়ে কথা বলার সময়েও নিয়োগ নিয়ে বড় বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, উৎসবের আগে পরে মিলিয়ে ২৫০০ জন দমকল কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। ড্রাইভার পদে নিয়োগ করা হবে ৩৫০ জনকে। আর তা খুব শীঘ্রই হবে বলেই জানিয়েছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’, মাওবাদী আকাশের গ্রেপ্তারিতে বার্তা মুখ্যমন্ত্রীর
-
অশ্বত্থ পাতায় মোদির প্রতিকৃতি! জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিয়ে প্রশংসিত নবদ্বীপের শিল্পী
-
‘যেন নেকড়েদের সামনে ছুড়ে ফেলা হয়েছিল’, ৮ বছর পর বল বিকৃতি কাণ্ড নিয়ে মুখ খুললেন স্মিথ
-
৭৬-এও এমন ফিটনেস! শরীর-মন ঠিক রাখতে মোদির ৫ ‘সিক্রেট’ অভ্যাস
-
‘যাঁরা বিবাহিত পুরুষের সঙ্গে…,’ তানিশার মন্তব্যে শ্রীদেবী-রানির সম্মানহানি!