Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Portrait of Modi on a Peepal leaf

অশ্বত্থ পাতায় মোদির প্রতিকৃতি! জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিয়ে প্রশংসিত নবদ্বীপের শিল্পী

দেবাংশু আন্তর্জাতিক শিল্পগোষ্ঠী নেচার অব ক্যানভাসের সক্রিয় সদস্য এবং চিত্রশিল্পী রঙ্গজীব রায়ের ছাত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:৩১

options
link
অশ্বত্থ পাতায় মোদির প্রতিকৃতি! জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিয়ে প্রশংসিত নবদ্বীপের শিল্পী zoom
অশ্বত্থ পাতায় মোদির প্রতিকৃতি
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বাংলায় উৎসবের আমেজ। এই আবহে নিজের শিল্পকর্মের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন নবদ্বীপের তরুণ শিল্পী দেবাংশু বৈরাগী। অশ্বত্থ পাতাকে ক্যানভাস করে তাতে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ফুটিয়ে তুললেন তিনি।

দেবাংশু আন্তর্জাতিক শিল্পগোষ্ঠী নেচার অব ক্যানভাসের সক্রিয় সদস্য এবং চিত্রশিল্পী রঙ্গজীব রায়ের ছাত্র। দীর্ঘদিন ধরে রঙ্গজীব রায়ের তত্ত্বাবধানে তাঁর ছাত্রছাত্রীরা প্রচলিত রং-ক্যানভাসের গণ্ডি ছাড়িয়ে পাতা, বালি, মাটি, কাগজ ও বিভিন্ন পরিত্যক্ত বা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে ছবি, ভাস্কর্য, ইনস্টলেশন ও নানা ধরনের সৃজনশীল মডেল তৈরি করে চলেছেন। নেচার অব ক্যানভাসের অন্যতম বিশেষ দিক তার আন্তর্জাতিক শিল্প-সংযোগ। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এসে এই শিল্পগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছেন। দেশি-বিদেশি শিল্পীদের এই সম্মিলিত শিল্পচর্চায় প্রকৃতি কখনও হয়ে উঠেছে ক্যানভাস, আবার প্রকৃতির বিভিন্ন উপাদানই হয়ে উঠেছে শিল্পের মাধ্যম। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে আন্তর্জাতিক শিল্পভাবনার আদানপ্রদানের একটি ক্ষেত্রও তৈরি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেচার অব ক্যানভাসের ডিরেক্টর চিত্রশিল্পী রঙ্গজীব রায় জানান, “আমার হাত ধরে উঠে আসা ছাত্রছাত্রীরা যখন নিজেদের চিন্তা ও নতুন নতুন উপকরণ নিয়ে স্বতন্ত্র শিল্পভাষা তৈরি করে, সেটাই সবচেয়ে আনন্দের। আজ দেবাংশুর এই পাতার শিল্পকর্ম দেখে আমরা অত্যন্ত আনন্দিত। নেচার অব ক্যানভাসের লক্ষ্যই হল নতুন প্রজন্মকে প্রকৃতি ও পরিত্যক্ত উপকরণের মধ্যে শিল্পের সম্ভাবনা খুঁজে নিতে উৎসাহিত করা এবং তাদের কাজকে বৃহত্তর শিল্পজগতের সামনে তুলে ধরা।” প্রধানমন্ত্রীর জন্মদিনে দেবাংশুর এই ব্যতিক্রমী শিল্প-শুভেচ্ছা তাই শুধু একটি প্রতিকৃতি নয়-প্রকৃতি, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের শিল্পভাবনার এক অভিনব প্রকাশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.