সরকারের শীর্ষ মহল-সহ বিজেপির দলীয় স্তর থেকে তোলাবাজি নিয়ে কঠোর ব্যবস্থার কথা বলা হচ্ছে। সেই নির্দেশ অমান্য করে বিজেপিকর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়ায় বালির একটি স্টক পয়েন্টে গিয়ে লক্ষাধিক টাকা দাবি করে এক বিজেপি নেতা ও তাঁর সঙ্গী।
তাতেই গ্রামবাসীরা ওই নেতা সহ ৪ জনকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। সংশ্লিষ্ট ইজারাদার বিষয়টি জামালপুরের বিধায়ক অরুণ হালদার পুলিশে অভিযোগ জানান। পুলিশ এসে ওই চারজনকে আটক করে নিয়ে যায়। ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। বিজেপি ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে।
বর্ষাকালে বালি উত্তোলন বন্ধ থাকে। বালির ইজারাদার সৈয়দ নিয়াজুদ্দিন সরকারি নিয়ম মেনে বর্ষাকালীন বালি মজুদ করেন। জামালপুরের চৌবেরিয়ায় বালির স্টক পয়েন্ট করেন। সেখানে থেকে সোমবার গভীর রাতে ট্রাক্করে বালি পাঠাছিলেন। সেই সময় বিজেপি নেতা-সহ কয়েকজন আসে। জানা গিয়েছে, তোলা আদায় করতে গেলে স্টক পয়েন্টের কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। হট্টগোল শুনে ছুটে আসেন স্থানীয়রা। বিজেপির জামালপুর ১ মণ্ডলের সাধারণ সম্পাদক বসন্ত পাঁজা-সহ চারজনকে তাঁরা দড়ি দিয়ে বেঁধে রাখেন। কয়েকজন পালিয়ে যায়।
জামালপুর ১ মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল মঙ্গলবার বলেন, “মণ্ডলের সাধারণ সম্পাদক বসন্ত পাঁজা-সহ কয়েকজন তোলা আদায় করতে গিয়েছিল। সামাজিক মাধ্যমে ভিডিও দেখেছি। আমাদের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের বিধায়ক বারবার বলেছেন তোলাবাজি বরদাস্ত করা হবে না। আমরা ওই নেতার এই ঘটনার কথা রাজ্য নেতৃত্বকে জানাব। যে বা যারা এই সব অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে পুলিশ ও প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।” নিয়াজুদ্দিন বলেন, “আমার কর্মীদের কাছে মোটা টাকা তোলা দাবি করে। আমি জানতে পেরে সঙ্গে বিধায়ককে জানাই। ওসিকেও জানাই। বিধায়কের কাছে কৃতজ্ঞ উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।”
সর্বশেষ খবর
-
‘অন্তত দেড় মাস টাকা থাকবে’, বিজেপি ছাড়ার পর শেহওয়াগের কাছে ‘চাকরি’ করছেন মুখপাত্র!
-
কমছে না গালের দাগছোপ? টোটকা বাতলালেন সুনীলকন্যা আথিয়া, ৭ দিনেই ভোল পালটে যাবে
-
গড়াপেটা তদন্তে আদালতে ধাক্কা, আবেদন খারিজ হতেই রিজওয়ানের উপর শাস্তির খাঁড়া পাক বোর্ডের!
-
‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’, মাওবাদী আকাশের গ্রেপ্তারিতে বার্তা মুখ্যমন্ত্রীর
-
অশ্বত্থ পাতায় মোদির প্রতিকৃতি! জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিয়ে প্রশংসিত নবদ্বীপের শিল্পী