Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Mohammad Rizwan

গড়াপেটা তদন্তে আদালতে ধাক্কা, আবেদন খারিজ হতেই রিজওয়ানের উপর শাস্তির খাঁড়া পাক বোর্ডের!

এখনও রিজওয়ানের মোবাইল ফেরত দেয়নি পাকিস্তানের সাইবার ক্রাইম বিভাগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:৪৬

options
link
গড়াপেটা তদন্তে আদালতে ধাক্কা, আবেদন খারিজ হতেই রিজওয়ানের উপর শাস্তির খাঁড়া পাক বোর্ডের! zoom
মহম্মদ রিজওয়ান। ফাইল ছবি।
Advertisement

একে তো পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন। তার উপর রয়েছে গড়াপেটার সন্দেহ। ইতিমধ্যে পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ানকে একপ্রস্থ জেরা করেছে সেদেশের সাইবার ক্রাইম বিভাগ। সেটা আবার পছন্দ হয়নি প্রাক্তন পাক অধিনায়কের। কেন তাঁকে ও সতীর্থ ইমাম-উল-হককে জেরা করা হল? সাইবার ক্রাইম বিভাগের বিরুদ্ধে লাহোর হাই কোর্টে আবেদন করেছিলেন। আর সেখানে বিরাট ধাক্কা। তারপরই রিজওয়ানের উপর নতুন করে শাস্তির খাঁড়া বসাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন সাত পাক ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। যার মধ্যে আছেন রিজওয়ান ও ইমাম-উল-হক। গড়াপেটার আশঙ্কায় দলের বাকিদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। দেশে ফিরে সাইবার ক্রাইমের সদর দপ্তরে রিজওয়ান ও ইমামকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ফোন এখনও বাজেয়াপ্ত। সাইবার বিভাগ নোটিস পাঠানোর প্রতিবাদে রিজওয়ান লাহোর হাই কোর্টে আবেদন করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু সেই মামলায় বিরাট ধাক্কা খেলেন পাক তারকা। বরং লাহোর হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, রিজওয়ানকে নোটিসের জবাব দিতেই হবে। তাঁর আইনজীবীকে বিচারক আলিয়া নিলাম বলেন, “আপনাদের উচিত নোটিসের জবাব দেওয়া। কবে আপনাদের নোটিস দেওয়া হয়েছে?” অর্থাৎ রিজওয়ানকে এবার সাইবার শাখার নোটিসের জবাব দিতেই হবে। অন্যদিকে রিজওয়ানের ফোন এখনও বাজেয়াপ্ত। সেটা ফেরত চেয়েছেন। তবে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তা ফেরত দেওয়া হতে পারে।

এর মাঝে সাইবার শাখা তাদের তদন্তের রিপোর্ট পিসিবি’র কাছে জমা দেবে। আর পাক বোর্ড সেটারই অপেক্ষা করছে। যদি ফরেনসিক পরীক্ষায় কিছু না পাওয়া যায়, তাহলে রিজওয়ান ও ইমাম, দু’জনেই রেহাই পাবেন। আর নাহলে কড়া শাস্তি। এমনকী আজীবন নির্বাসনও করা হতে পারে। আসলে যেভাবে খবর ফাঁস হয়েছে, তাতে দু’জনের উপর সন্দেহ। ইমাম চোটের নাটক করে সমস্যায়। আর দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স এবং দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহম্মদ রিজওয়ানের গোটা কেরিয়ারটাই শেষ হতে বসেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.