Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Partha Chatterjee

লাগাতার জামিনের শর্ত লঙ্ঘন, ফের কি জেলবন্দি হবেন পার্থ চট্টোপাধ্যায়?

প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন খারিজের দাবিতে সিবিআই আদালতে আবেদন জানিয়েছে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:০১

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৫:০১

options
link
লাগাতার জামিনের শর্ত লঙ্ঘন, ফের কি জেলবন্দি হবেন পার্থ চট্টোপাধ্যায়? zoom
শিক্ষা দুর্নীতিতে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়, ফাইল ছবি
Advertisement

নিয়োগ দুর্নীতিতে বহু বছর জেলবন্দি থাকার পর গত বছরের শেষে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জামিনের শর্ত অনুযায়ী, প্রতি সপ্তাহে একদিন করে তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা। কিন্তু তিনি তা করছেন না বলে অভিযোগ। আজ, বৃহস্পতিবারও পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেননি। এভাবে লাগাতার জামিনের শর্ত লঙ্ঘন করায় পার্থর জামিন খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। যদিও পার্থর আইনজীবীর দাবি, তিনি এই মুহূর্তে অসুস্থ। তাই প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে পারছেন না। আগামী ২৯ সেপ্টেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা। আর তাতেই আশঙ্কা জাগছে, তবে কি ফের জেলবন্দি হচ্ছেন পার্থ?

জামিনের শর্ত অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। তাই সিবিআই তাঁর জামিন খারিজের আবেদন জানিয়ে আদালতে মামলা করে। দাবি একটাই, এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করে ফের জেলবন্দি করা হোক তাঁকে। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি। তবে কি আবারও গারদের পিছনেই ঠাঁই হবে প্রাক্তন মন্ত্রীর? এই আশঙ্কা বাড়ছে।

এসএসসি দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে প্রথমে ইডি, পরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালীন তার আগেই পার্থ নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে শিক্ষা দুর্নীতির শিকড় কতটা গভীরে ছিল, তার একাধিক প্রমাণ মেলে পার্থ ঘনিষ্ঠ নানা ব্যক্তির বয়ানে। সেই মামলায় দীর্ঘ তিনবছর জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের নভেম্বরে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত। শর্ত ছিল, প্রতি সপ্তাহে একদিন তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু পার্থ এই শর্ত মানেননি বলে অভিযোগ। তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। তাই সিবিআই তাঁর জামিন খারিজের আবেদন জানিয়ে আদালতে মামলা করে। দাবি একটাই, এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করে ফের জেলবন্দি করা হোক তাঁকে। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি। তবে কি আবারও গারদের পিছনেই ঠাঁই হবে প্রাক্তন মন্ত্রীর? এই আশঙ্কা বাড়ছে। যদিও পার্থর আইনজীবীর দাবি, তিনি অসুস্থ। তাই নিয়মিত হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া জামিনের কোনও শর্ত লঙ্ঘন করেননি তাঁর মক্কেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.