আজ, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বাংলায় উদযাপিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। সল্টলেকে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। সেখানে ভারচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের বিশেষ বার্তা দিলেন মোদি। বললেন, “আমাদের মূল মন্ত্র কথা কম কাজ বেশি। আমরা জানি জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।” আশ্বাস দিলেন মহিলাদের পাশে থাকার। বিধানসভা নির্বাচনের আগে বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল কাটমানি প্রসঙ্গ। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতেন তিনি। এদিনও তাঁর মুখে শোনা গেল কাটমানির কথা। তবে বাংলায় যে আসলেই পরিবর্তন হয়েছে তা বুঝিয়ে দিলেন। বললেন, “বাংলায় আর কাটমানি লাগে না।”
বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি কথা দিয়েছিল, বাংলায় তাঁরা ক্ষমতায় এলে মহিলারা প্রতিমাসে পাবেন ৩ হাজার টাকা। সেই কথা তাঁরা রেখেছে। জুন মাসেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার টাকা। আজ অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে উদযাপন করা হচ্ছে অন্নপূর্ণা দিবস। বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। সেখানেই ভারচুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি। অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে মহিলাদের শক্তি হয়ে উঠেছে সেই কথাই তুলে ধরলেন তিনি।
মোদি বলেন, “দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে আজে অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা কোনও মায়ের জন্য বাচ্চার পড়ার খরচ। কোনও বোনের জন্য ওষুধ বা পরিবারের অন্যান দরকারি জিনিসের খরচ। আসলে জরুরি বিষয়গুলো নিয়ে ভাবতে না হলে আত্মবিশ্বাস আসে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মা-বোনেদের শক্তিশালী করে তুলছে।”
এদিন মোদি বলেন, “দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে আজে অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা কোনও মায়ের জন্য বাচ্চার পড়ার খরচ। কোনও বোনের জন্য ওষুধ বা পরিবারের অন্যান দরকারি জিনিসের খরচ। আসলে জরুরি বিষয়গুলো নিয়ে ভাবতে না হলে আত্মবিশ্বাস আসে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মা-বোনেদের শক্তিশালী করে তুলছে।” এদিন মোদি বলেন, “আমাদের মন্ত্র, কথা কম কাজ বেশি। এই ভাবনা থেকেই অন্নপূর্ণা যোজনা শুরু করা। কোটি কোটি মানুষ আজ উপকৃত।”
সর্বশেষ খবর
-
একমাসের মধ্যে ১৫ ভেন্যুতে ৫ টুর্নামেন্ট, কীভাবে ৬৯ জন ক্রিকেটারকে খেলাচ্ছে বিসিসিআই?
-
প্রধানমন্ত্রী আবাস যোজনার মালিক এবার মহিলারাই, বঙ্গে নারী ক্ষমতানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
রামজন্মভূমি রায়ে ‘হিন্দু হিসেবে লজ্জিত’ স্বরা ভাস্কর! তড়িঘড়ি শাহরুখ-সলমনদের কেন মেসেজ করেন?
-
ব্রিকসে ভারতে এসে অসুস্থ জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা? মুখ খুলল বিদেশমন্ত্রক
-
পুরনো কুর্তি বাতিল করতে মন চায় না? গৃহসজ্জায় কাজে লাগান এই ৬ উপায়ে