প্রধানমন্ত্রী আবাস যোজনার রেজিস্ট্রেশন এবার মহিলাদের নামেই। বাংলায় নারী ক্ষমতায়নে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বাংলায় উদযাপিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। সল্টলেকে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। আর সেখান থেকেই এদিন অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আজ সারাদিন ধরেই একে একে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে। যোগ্য সবাই এই টাকা পাবেন বলেও জানান শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সেখানেই এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির রেজিস্ট্রেশন বাড়ির মহিলাদের নামেই হবে বলে জানান তিনি।
শুধু শুভেন্দু অধিকারী নন, বঙ্গে মহিলাদের কথা উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেও। অন্নপূর্ণা দিবসের সূচনায় এদিন ভারচুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের শক্তি হয়ে উঠছে তা তুলে ধরেন।
শুভেন্দু বলেন,”প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরি হওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে। এই সমস্ত বাড়ির মালিক মহিলারা হবেন। মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরকেই করব।” বাংলায় নারীক্ষমতায়নের ক্ষেত্রে এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন শুধু শুভেন্দু অধিকারী নন, বঙ্গে মহিলাদের কথা উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেও। অন্নপূর্ণা দিবসের সূচনায় এদিন ভারচুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের শক্তি হয়ে উঠছে তা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ”আমাদের মূল মন্ত্র, কথা কম কাজ বেশি। আমরা জানি জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।” শুধু তাই নয়, মহিলাদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এদিন সেই রেশ টেনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “এবার থেকে প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর দিনটি অন্নপূর্ণা দিবস হিসাবেই পালন করা হবে। তার কারণ বিশ্বের সবথেকে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদির গ্যারান্টি ছিল অন্নপূর্ণা যোজনা। যা আমরা ইতিমধ্যে বড় সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে দিতে পেরেছি। আজ তাঁর জন্মদিন। প্রত্যেক বছর এইদিনকে অন্নপূর্ণা যোজনা হিসাবে পালন করব।” পাশাপাশি বিধবা ভাতা-সহ একাধিক ক্ষেত্রে সরকার কীভাবে মহিলাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তবে এই সরকার যে শুধুমাত্র ভাতার মধ্যেই সীমাবন্ধ থাকবে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, ”এই সরকার শুধুই ভাতা দিতে আসেনি। সংস্কার করতে এসেছে। প্রত্যেক কন্যা, বালিকা, বোনকে রক্ষা করার শপথ নিয়ে চলবে সরকার।”
সর্বশেষ খবর
-
প্রেসক্রিপশন ছাড়া আরও ওষুধ বিক্রি নয়, বেনিয়ম রুখতে অভিনব ভাবনা কেন্দ্রের
-
স্বাস্থ্যসাথীতে ‘না’, আয়ুষ্মান কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে হল হাঁটু-কোমর প্রতিস্থাপন
-
বিশ্বকর্মার আরাধনার আবহে পুজোর কলকাতায় মুষলধারে বৃষ্টি! ভিজছে শহরতলিও
-
জাতীয় শিবিরে যোগ মেহতাব-অনিরুদ্ধের, মহামেডান ম্যাচের পর যাবেন আরও ২ মোহনবাগান তারকা
-
লাগাতার জামিনের শর্ত লঙ্ঘন, ফের কি জেলবন্দি হবেন পার্থ চট্টোপাধ্যায়?