Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Heavy rain

বিশ্বকর্মার আরাধনার আবহে পুজোর কলকাতায় মুষলধারে বৃষ্টি! ভিজছে শহরতলিও

আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল, কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তা সত্যি করে দুপুর গড়াতেই বৃষ্টি নামে শহরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৪:৩৮

options
link
বিশ্বকর্মার আরাধনার আবহে পুজোর কলকাতায় মুষলধারে বৃষ্টি! ভিজছে শহরতলিও zoom
মুষলধারে বৃষ্টি কলকাতায়। নিজস্ব ছবি।
Advertisement

বিশ্বকর্মা পুজোর আগে কালো মেঘ কলকাতার আকাশে। আরাধনার প্রস্তুতির মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহরজুড়ে। বিধাননগর, সল্টলেকে থেকে উত্তর কলকাতাজুড়ে বর্ষণ শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই। ত সত্যি করে ঘড়ির কাটা ১ টা পার হতেই তিলোত্তমার বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টি নেমেছে।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 দুর্গাপুজোর বাকি মাত্র ৩০ দিন। কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল, কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তা সত্যি করে দুপুর গড়াতেই বৃষ্টি নামে শহরে। নিউটাউন থেকে সল্টলেকে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। দুপুর ২টো নাগাদ বৃষ্টি নামে সেন্ট্রাল এভিনিউ এলাকাতেও বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়। শুক্রবারে বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.