ভারতে দু’বছর নির্বাসিত থাকার পর গ্রেপ্তারি বা মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্রে প্রকাশ, তিনি আগামী ১৪ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন।
১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত বিজয় দিবস পালন করে থাকে। ১৯৭১-এর ওই দিনে ঢাকায় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি খান সেনা। তারই প্রাক্কালে দেশের মাটিতে পা রাখতে চান হাসিনা। সূত্রের খবর, দেশে ফেরা নিয়ে আলোচনার জন্য শেখ হাসিনা আগামী শুক্রবার দিল্লিতে আওয়ামি লিগের কেন্দ্রীয় নেতৃত্বকে তলব করেছেন। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য না হলেও বৈঠকে প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-সহ বেশ কয়েকজনকে ওই বৈঠকে হাজির থাকতে বলেছেন শেখ হাসিনা।
দলীয় সূত্রের খবর, ওই বৈঠকে হাসিনা-সহ আওয়ামি লিগ নেতাদের দেশে ফেরার সম্ভাব্য কৌশল নিয়ে কথা হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ঠিক ওই সময় বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের সরকার। ইউনিয়ন পরিষদের নির্বাচন সাত দফায় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রক এবং নির্বাচন কমিশন। ভোটগ্রহণ চলবে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত। আওয়ামি লিগের দাবি, হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতেই শাসক দল বিএনপি এই কৌশল নিয়েছে।
২০২৪ সালে বাংলাদেশে সংরক্ষণ-বিরোধী গণঅভ্যুত্থানের জেরে গদিচ্যুত হতে হয় সেদেশের দীর্ঘতম প্রধানমন্ত্রীকে। বঙ্গভবন ছেড়ে হাসিনা আকাশপথে চলে আসেন দিল্লিতে। আপাতত এখানেই তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ওদিকে, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে প্রায় বছরখানেক ধরে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছিল। তাঁর আমলে গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রীকেও একই সাজা দেওয়া হয়েছে। আওয়ামি লিগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকেও নিষিদ্ধ করেছিল ইউনুসের অন্তর্বর্তী সরকার। তাই ছাব্বিশের সাধারণ নির্বাচনে লিগের কেউ ভোটে দাঁড়াতে পারেননি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মা’কে বিয়ের আসরে পৌঁছে দিল দুই ছেলে, দ্বিতীয় বিয়ের ছবি শেয়ার ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমার
-
অষ্টমীর সন্ধের সাজ হোক চোখধাঁধানো! এই ৩ টিপস মানলে হার মানবে বলি তারকারাও
-
সলমনের গান শুনে চোখে-মুখে বিরক্তি! ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন সোনু নিগম
-
লেন্স পরলেই চোখ লাল, ঝাপসা দেখছেন? আড়ালে ভয়ংকর কর্নিয়া-সংক্রমণ নয় তো!
-
আস্ত স্কুল ‘গায়েব’ করে প্রোমোটিং চক্র! কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল, বিক্ষোভ হাওড়ায়