গঙ্গার ধারে অর্ধনগ্ন অবস্থায় পড়ে স্ত্রীর দেহ! প্রায় কিলোমিটার খানেক দূরে গাছে ঝুলছে স্বামীর দেহ। গায়ে মহিলাদের পোশাক! কাঠ কুড়োতে গিয়ে রহস্যমৃত্যু উত্তরপ্রদেশের দম্পতির। দেহ উদ্ধার জঙ্গলে। রহস্যমৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন ফরেনসিক বিভাগের আধিকারিকরা। আনা হয় স্নিফার ডগও। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ছট্টু ও স্ত্রীর নাম সুষমা। তাঁরা জাললপুরের বাসিন্দা। দম্পতি সোমবার থেকে নিখোঁজ ছিলেন। জানা গিয়েছে, ওই দিন দুপুরে তাঁরা জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। কিন্তু তারপর ফিরে আসেননি। খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনও খোঁজ না মেলায় থানায় অভিযোগ জানান, দম্পতির ছেলে। তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু সেই দিন খোঁজ মেলেনি। বৃষ্টিতে জঙ্গলে তল্লাশি অভিযান ব্যাহত হয়।
পরের দিন মঙ্গলবার ফের তল্লাশি শুরু হয়। তখনই গঙ্গার ধারে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। তাঁর ঘাড়ে আঘাত রয়েছে। মহিলার দেহ উদ্ধার হওয়ার পর পুলিশ তল্লাশি আরও জোরদার করে। ওই ঘটনাস্থল থেকে প্রায় কিলোমিটার খানেক দূরে তাঁর স্বামীর ঝুলন্ত দেহ মেলে। কী করে মৃত্যু? খুন করা হয়েছে কি না, সেই প্রশ্ন উঠেছে। পুলিশ সুপার কৃষ্ণ কুমার জানিয়েছেন, “দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
সর্বশেষ খবর
-
লেন্স পরলেই চোখ লাল, ঝাপসা দেখছেন? আড়ালে ভয়ংকর কর্নিয়া-সংক্রমণ নয় তো!
-
আস্ত স্কুল ‘গায়েব’ করে প্রোমোটিং চক্র! কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল, বিক্ষোভ হাওড়ায়
-
সাইবার প্রতারণায় গ্রেপ্তার, ছাড়া পেয়ে ফের ঋণের নামে জালিয়াতি! তারপর…
-
নীল বিপ্লব, সমুদ্র অর্থনীতির প্রসারই হতে পারে ‘বিকশিত ভারত’-এর হাতিয়ার
-
এতদিন পাচ্ছিল ৪৫ হাজার, পুজোর মাস থেকেই ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর