Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Beauty Salon

পঁচাত্তরেও ত্বক চাই টানটান! বাড়ি বেচে, সারাজীবনের সঞ্চয় উড়িয়ে পার্লারে ৪ কোটি বিল মেটালেন বৃদ্ধা

অধিকাংশেরই প্রশ্ন, 'এমনটাও করতে পারে কেউ?'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৪৯

options
link
পঁচাত্তরেও ত্বক চাই টানটান! বাড়ি বেচে, সারাজীবনের সঞ্চয় উড়িয়ে পার্লারে ৪ কোটি বিল মেটালেন বৃদ্ধা zoom
বাড়ি বেচে, সারাজীবনের সঞ্চয়ের ৪ কোটি পার্লারে ওড়ালেন বৃদ্ধা।
Advertisement

নিরাপত্তা কে না চান! একটা সুন্দর-নিরাপদ ভবিষ্যতের জন্য ছুটে চলেন সকলে। আগামিকাল যেন কষ্ট করতে না হয় এই কথা ভেবে সঞ্চয় করেন। ঠিক তেমনটাই করেছিলেন চিনের এক মহিলা। কিন্তু ৭৫ বছরে এসে বাড়ি বিক্রি করে পাওয়া টাকা-সহ সারাজীবনের সঞ্চয়ের ৪ কোটির বেশি টাকা পার্লারেই উড়িয়ে দিলেন তিনি। যা প্রকাশ্যে আসতেই হতবাক সকলে। অধিকাংশেরই প্রশ্ন, ‘এমনটাও করতে পারে কেউ?’

ব্যাপারটা ঠিক কী? ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার নাম ইউ। বর্তমানে তাঁর বয়স ৭৫ বছর। জানা গিয়েছে, তার সারাজীবনের সঞ্চয় শেষ করে ফেলেছেন পার্লারে। বৃদ্ধার মেয়ে সহযোগিতা চেয়ে বিষয়টা প্রকাশ্যে আনেন। নিশ্চয়ই ভাবছেন কীভাবে এত টাকা খরচ করলেন বৃদ্ধা? চেহারা আকর্ষণীয় রাখতে ইউ বেশ কিছু চিকিৎসা করান। তার মধ্যে ছিল ত্বক টানটান করা, থ্রেড লিফট, মেরিডিয়ান ম্যাসাজ, ভ্রু ও ঠোঁটে ট্যাটু-সহ আরও অনেক কিছু। ঠোঁটে ট্যাটু করাতে বৃদ্ধার খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ টাকা। নথি বলছে সব ট্রিটমেন্টের জন্যই বৃদ্ধার থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, নথিপত্র বলছে ইউ কিছু চিকিৎসা বারবার করিয়েছিলেন যা ঘনঘন করার প্রয়োজনই পড়ে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, রূপচর্চার পিছনে পয়সা খরচ করতে এক পর্যায়ে ইউর আর বাড়ি ভাড়া নেওয়ার মতো অর্থও ছিল না। ততদিনে তিনি গয়নাও বেচে ফেলেছিলেন। যদিও তখনও সুন্দর হওয়ার বাসনা তার মেটেনি। এক পর্যায়ে পার্লারের কর্মীরা তাঁকে একি মেডিক্যাল বিউটি ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন। যার খরচ প্রায় ৪২ লক্ষ টাকা। তিনি গিয়েওছিলেন কিন্তু যে চিকিৎসার জন্য ব্যয় করেছিলেন তা পাননি। যদিও পরবর্তীতে ইউয়ের জমা দেওয়া অগ্রিম অর্থের একাংশ ফেরত দেয় সংস্থা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তা আলোচনার বিষয়বস্তূ হয়ে উঠেছে। অনেকেরই প্রশ্ন, একজন কীভাবে তাঁর সারা জীবনের সঞ্চয়ের একটি বড় অংশ সৌন্দর্যচর্চার পেছনে ব্যয় করতে পারেন? এই মানসিকতা উদ্বেগেরও জন্ম দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.