Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Visva-Bharati University

সপ্তাহান্তের ছুটিতে শান্তিনিকেনে যাওয়ার প্ল্যান? বিশ্বভারতী পরিদর্শনের টিকিট মিলবে মোবাইলেই!

পর্যটন ব্যবস্থায় প্রযুক্তির নতুন ছোঁয়া আনতে বারকোড ব্যবস্থাও চালু করতে চলেছে বিশ্বভারতী।

দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:০৪

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:০৪

options
link
সপ্তাহান্তের ছুটিতে শান্তিনিকেনে যাওয়ার প্ল্যান? বিশ্বভারতী পরিদর্শনের টিকিট মিলবে মোবাইলেই! zoom
বিশ্বভারতী পরিদর্শনের টিকিট মিলবে মোবাইলে!
Advertisement

কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নয়, এবার মুঠোফোনেই ই-টিকিট! পুজোর পর থেকেই ই-টিকিটের মাধ্যমে আরও সহজ হতে চলেছে বিশ্বভারতীর হেরিটেজ ওয়াক পরিদর্শনের। ফলে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বাড়ি, ঐতিহ্যবাহী ভবন, সংগ্রহশালা-এক টিকিটেই দেখার সুযোগ মিলতে চলেছে। শুধু টিকিট কাটার পদ্ধতিতেই বদল নয়, পর্যটন ব্যবস্থায় প্রযুক্তির নতুন ছোঁয়া আনতে বারকোড ব্যবস্থাও চালু করতে চলেছে বিশ্বভারতী। ইতিমধ্যেই ই-টিকিট চালুর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন বরাবরই পর্যটকদের কাছে আবেগের। সেই আবেগের টানেই দেশ-বিদেশ থেকে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য মানুষ। কিন্তু হেরিটেজ ওয়াকের টিকিটের জন্য কাউন্টারে অপেক্ষা, ভিড় এবং সময়ের হিসেব অনেক সময়ই পর্যটকদের অভিজ্ঞতায় ছেদ পড়ত। এবার সেই ছবিটাই বদলাতে চলেছে। পুজোর পর থেকে ঘরে বসেই আগাম ই-টিকিট কেটে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়া যাবে বিশ্বভারতীর ঐতিহ্যের দরজায়। একদিকে আলাদা আলাদা দর্শনীয় স্থানের টিকিট, অন্যদিকে একসঙ্গে পাঁচটি জায়গা ঘুরে দেখার জন্য কম্বো টিকিট। পড়ুয়াদের জন্যও থাকছে বিশেষ ছাড়। টিকিটের সত্যতা নিয়ে কোনও বিতর্ক যাতে না হয়, সে জন্য প্রতিটি ই-টিকিটে বারকোড ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ রবীন্দ্র-ঐতিহ্য দেখার অভিজ্ঞতার সঙ্গে এবার যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তিও। পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে কবিগুরুর ব্যবহৃত পাঁচটি বাড়ি উদয়ন, উদীচী, কোনার্ক, শ্যামলী ও পুনশ্চ। রয়েছে রবীন্দ্রভবন সংগ্রহশালা, যেখানে সংরক্ষিত কবিগুরুর ব্যবহৃত নানা সামগ্রী, পাণ্ডুলিপি এবং নোবেল পদকের প্রতিরূপ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দর্শন-পর্বে থাকছে শান্তিনিকেতন গৃহ সহ কলাভবন সংগ্রহশালাও। বর্তমানে হেরিটেজ ওয়াকের সাধারণ টিকিটের মূল্য মাথাপিছু ৩০০ টাকা। দলবদ্ধ পড়ুয়াদের ক্ষেত্রে ৫০ টাকা এবং একক পড়ুয়ার জন্য ১৫০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য ১০০০ টাকা। একটি দলে সর্বাধিক ২৫ জন পর্যটক প্রবেশ করতে পারেন। রবীন্দ্রভবন সংগ্রহশালার কাউন্টার থেকেই টিকিট মিললেও এবার অনলাইন বুকিংয়ের দরজা খুলতে চলেছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, “অনেক দিনের পরিকল্পনা ছিল। সেটারই বাস্তব রূপ পেতে চলেছে। পুজোর আগেই ই-টিকিট চালুর সিদ্ধান্ত হয়েছিল, তা করা যায়নি। পুজোর পর থেকে ই-টিকিট চালু হয়ে যাবে। টেন্ডার প্রক্রিয়াও চলছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.