জমি দখল মামলায় গ্রেপ্তার দেবাশিস কুমার ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়। তৃণমূল জমানায় তিনি জোর করে জমি দখল, তোলাবাজি করেছেন বলে অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে অমিতের বাড়িতে তল্লাশিও চালায় ইডি। অবশেষে মঙ্গলবার রাতে কলকাতার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, ধৃত অমিত গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই দক্ষিণ কলকাতায় একাধিক প্রোমোটিং ও রিয়েল এস্টেটের ব্যবসা চালাতেন। খাস কলকাতার বুকে দক্ষিণ কলকাতার যাদবপুর, বেহালা, টালিগঞ্জ, গড়িয়ায় একাধিক প্রজেক্ট চলছিল তাঁর। অভিযোগ, জাল দলিল তৈরি করে বহু মানুষের জমি দখল করেছিলেন অমিত। আগে আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছিল অমিতের। সেই মামলার তদন্তভার পেয়েছিল ইডি। কিছুদিন আগে অমিতের বাড়িতে তল্লাশিও চালায় ইডির আধিকারিকরা। মঙ্গলবার রাতে জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করল ইডি। অমিতের গ্রেপ্তারি প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের জন্য অশনি সংকেত বলে দাবি অনেকের।
আরও পড়ুন:
উল্লেখ্য, এদিকে এএমপি চিটফান্ড প্রতারণা মামলায় এদিকে বুধবার সকালে কলকাতার ৬ জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। তদন্তকারীরা প্রথমে পৌঁছে যান নারকেলডাঙা এলাকার এক ব্য়বসায়ীর বাড়িতে। অভিযোগ, চিটফান্ডের নামে তোলা কালো টাকা নারকেলডাঙার ওই ব্যবসায়ীর হাত ধরেই সাদা করার কাজ চলত। এই মামলায় ইসিআর তৈরির পরই এদিন শহরজুড়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
অবসরের একমাস পরই কামব্যাক! ফের আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মেসি, কবে-কোথায়?
-
বিস্ফোরণে গাজায় নেমে আসবে নরক! ইজরায়েলকে ৪০ হাজার ‘প্রলয়-অস্ত্র’ দিচ্ছে আমেরিকা
-
ইডির নজরে শহরের নির্মাণ ব্যবসায়ীরা! সাত সকালে কলকাতা সহ ৬ জায়গায় হানা, কোন মামলায় তল্লাশি?
-
শিল্প-পর্যটনের প্রসার, চলতি মাসেই রাজ্যের আরও ৪ আঞ্চলিক বিমানবন্দর নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি
-
দলে জায়গা নিয়ে অর্ধেক বয়সি বৈভবের সঙ্গে ‘শত্রুতা’? হাফসেঞ্চুরি করে সপাট জবাব সঞ্জুর